Sunday, July 29, 2018

Vaccine

স্থান - National Institute of health , Bethesda, Maryland, জুলাই, ২০১৪ ...

অন্ধকারে কিছু ছায়া ঘোরাফেরা করছে। হঠাত একজন আওয়াজ করে উঠলো। 'ওহ মাই ফিংগার, ফাক্।' হাতের গ্লাভস্টা খুলতেই একটা রক্ত আর ঘামের ফোঁটা আর একজনের হাতে ধরে রাখা বস্তুতে পড়লো। আর একজন বললো 
- হে ডেভিড, একবার দেখে নাও বেবি ঠিক আছে কিনা ? আমারটায় ঠিক আছে।

ডেভিড একবার বস্তুটা খুলে দেখে নিল। রক্ত আর ঘাম থেকে কিছু ব্যাক্টেরিয়া আর ফাজ ভাইরাস ওই বস্তুর মধ্যে প্রবেশ করলো। হঠাত সেই মুহূর্তে একটা পুলিশের ভ্যানের সাইরেনের আওয়াজ পাওয়া গেল। ওই অবস্থাতেই তাড়াহুড়ো তে পালাতে গিয়ে ডেভিড হোঁচট খেয়ে পড়লো। তার হাতের বস্তু থেকে একটু কাঁচের মত বস্তু মাটিতে ঠোক্কর খেলো। ব্যাক্টেরিয়া আর ফাজ ভাইরাস প্রবেশ করলো স্মলপক্সের গুহায়। 'আমার মনে হয় পাত্রে চিড় ধরেছে। ' ডেভিড চেঁচিয়ে উঠলো। 
'আমরা পাত্র পালটে ডেলিভারি দেবো। এখন চলো '

********

স্থান - বায়োসেফটি লেভেল-৪ ল্যাব, State Research Center of Virology and Biotechnology VECTOR, Russia, জুলাই, ২০১৪

বিজ্ঞানী ড. ইউগুশি পেপারে একটা খবর দেখে চমকে গেলেন। আমেরিকার ম্যারিল্যান্ডে এফ.ডি.এ ল্যাবে স্মল পক্সের কিছু ভায়াল পাওয়া গেছে। ফোন করলেন কাউকে, হালকা হেসে জানতে চাইলেন - কোড ৯১৪, বেবি কবে আসছে আমাদের এখানে ? আমাদের ভ্যাকসিন তৈরির টিম রেডি। 

******** 
স্থান - ভারতের একটি গ্রাম

'কি করছো ? ' প্রায় এক সপ্তাহ পর ফোনে প্রেমিকার এই প্রশ্নের কি উত্তর দেওয়া উচিত ভেবে পেলোনা সৌমিত্র।
 অনেক অভিমান ভরা গলায় বললো 
- ' এটাই ভাবছিলাম আমি সিংগেল না কমিটেড ?? ' 
- দেখো তুমি আবার একি কথা বলছো, তুমি তো জানো আমি একটা খুব কনফিডেন্সিয়াল রিসার্চে আছি। এই রিসার্চে কিছু করতে পারলে আমার দেশে আমি যেখানে চাইবো সেখানে আমাকে লুফে নেবে। আমরা তখন একসাথে থাকবো। 
- হুহ্, লাস্ট এক বছর ধরে এটাই শুনে আসছি, যে কটা দিন রাশিয়া, তারপরেই ভারতে আসবেন মিস রোশনি, সারা জীবন। এত কিসের কাজ।
 - দেখো তোমাকেও বলেছিলাম বিদেশে আসতে, কিন্তু তোমার সেই দেশী সেন্টিমেন্ট। দেশের জন্য কাজ করবো। গ্রামে ডাক্তারি করবো। আর তুমি যদি সত্যিই জানতে চাও আমি নিজেই কিছু জানিনা, আর যেটুকু জানি ফোনে বলতে পারবোনা। আমাদের সবার ফোন ট্যাপ হয়। 
- ফাইন, হোয়াট আ রিলেশন ! শোন আমি আসছি রাশিয়া। এক মাসের মধ্যে।

ফোনটা কেটে দিল সৌমিত্র। পেপারটা খুলল আজকের। হেডিংটা দেখে চমকে গেল। আমেরিকা আর রাশিয়ার প্রেসিডেন্টের হাত মেলানোর ছবি প্রথম পাতায়, আর উপরে লেখা দ্বিতীয় গাল্ফ ওয়ার কি আসছে ? প্রতিবেদন টা পড়ে বুঝলো, গাঁজাখুরি বলে উড়িয়ে দেওয়া যায়না কথাটা। গোপন সূত্রে খবর, আমেরিকা আর রাশিয়া হাত মিলিয়ে একটা নতুন অস্ত্র গোপনে ইরাক, আরবের দেশ র উপর প্রয়োগ করবে। তারপর সব তেলের খনি সব চলে যাবে এই দুই শক্তির দখলে। অর্থনৈতিক মন্দা কাটিয়ে আবার চাংগা হয়ে উঠবে দুই দেশ। তারপর গোটা পৃথিবী এদের পায়ের তলায়। নিজের মনেই হাসল সৌমিত্র। রোশনি রাশিয়া তে যবে থেকে আছে, এই বাইরের খবর গুলো ভালো করে খোঁজ রাখে সে। সে জানে আমেরিকা আর রাশিয়া এমন দুটো শক্তি, পৃথিবীতে এদের অসাধ্য কিছু নেই। আর এরা দুজন মিললে পৃথিবী ধ্বংস করার ক্ষমতা রাখে। তারপর অবশ্য নিজেদের মধ্যে মারামারি করে মরবে। এর মধ্যে যদি উ: বা দ: কোরিয়ার মত কিছু পাগল দেশ আণবিক/ পরমাণবিক শক্তি প্রয়োগ করে ফেলে তাহলে এ পৃথিবীর আর কিছু বাকি থাকবেনা। যে কজন মানুষ বাঁচবে আবার সেই আদিম যুগে ফিরে যাবে। এইসব ভাবতে ভাবতে সে জীবনানন্দ আপন মনে আওড়াতে লাগলো - 
"অদ্ভুত আঁধার এক আসিয়াছে পৃথিবীতে আজ, 
যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা; 
যাদের হৃদয়ে কোনো প্রেম নেই-প্রীতি নেই-করুণার আলোড়ন নেই
 পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। 
যাদের গভীর আস্থা আছে আজো মানুষের প্রতি, 
এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা রীতি,
 কিংবা শিল্প অথবা সাধনা 
শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়।"

******

স্থান - রাশিয়ার একটি রেস্তোরাঁ

একটি টেবিলে একটি যুগল খেতে বসেছে।
 - তারপর বলো এবার তোমার রিসার্চ কি নিয়ে, কি এমন কনফিডেনসিয়াল ? 
- আস্তে। কেউ জানেনা আশে পাশে কোন স্পাই আছে কিনা। 
- দেখো রোশনি এটা কিন্তু ড়িলিউশান অফ পারসিকিউশন। 
- আচ্ছা ডিলিউশান ? ওই দেখো পাশের টেবিলে একজন আমাকে ল্যাব থেকে পিছু করছে। 
- হম্, কিন্তু কিসের এত কনফিডেন্সিয়াল রিসার্চ ? 
রোশনি একটা টিস্যু পেপারে লিখে দিল - স্মল পক্সের একটা মিউটেটেড ভারসান তৈরি হয়েছে, তার উপর কোন একটা কারণে ভ্যাকসিন কাজ করছেনা। তার উপর রিসার্চ, আমেরিকা আর রাশিয়ার যৌথ উদ্যোগে।
 - কিন্তু এটা এত কনফিডেন্সিয়াল কেন ? 
            টিস্যু পেপারে লিখল সৌমিত্র। রোশনি লিখলো জানিনা। অল্প কিছু খেয়ে তারা উঠে পড়লো। টিস্যু পেপার টা পাশের ডাস্টবিনে ফেলে দিলো, মুড়ে। ওরা চলে যেতেই ওই অজানা ব্যক্তি ডাস্টবিন থেকে টিস্যু পেপার খুলে দেখলো। একটা ফোন করলো - স্যার, বেবির খবর বাইরে লিক হয়ে গেছে। 
"ওই দুজনকে জ্যান্ত তুলে নিয়ে এসো "
 ওপাশ থেকে অজানা কন্ঠ উত্তর দিল।

*****

স্থান - রাশিয়ার একটি গোপন আর্মি বেস ক্যাম্প

চোখ খুলতেই মাথাযন্ত্রণা টের পেল সৌমিত্র। চোখ খুলে দেখলো রোশনি একজন মিলিটারি ড্রেসের লোকের কাছে কান্নাকাটি করছে। সৌমিত্র র চোখ খুলেছে দেখে, লোকটি বললো 
- ডা: সৌমিত্র রে। অসাধারণ ট্যালেন্টেড, কিন্তু পড়ে আছে ইন্ডিয়ার কোন নোংরা কোণে। আর তার বউ কে পাঠিয়েছে রাশিয়ার ল্যাবে রিসার্চ করতে।

সৌমিত্র উত্তর দিল 
- আপনি কে? আমাদের কেন এখানে এনেছেন? 
- বলছি বলছি। আজই তোমাদের শেষ দিন। তার আগে সব জেনে যাও। আপনি খুব বুদ্ধিমান ডা: রে। নাহলে এই প্রশ্ন টা আপনার মাথায় স্ট্রাইক করতোনা যে কেন এত কনফিডেন্সিয়াল। আমি কে সেটা না জানলেও চলবে। আপনি নিশচয়ই জানবেন আমাদের রাশিয়ার প্রেসিডেন্ট আর আমেরিকার প্রেসিডেন্ট হাত মিলিয়েছেন। 
- হ্যাঁ। 
- এই দুই দেশ সব তেলের খনি নিজের অধিকারে করতে চায় গোপনে যাতে রাষ্ট্রপুঞ্জ কোন টের না পায়। জানেন অস্ত্র কি? 
- না। নীরব অস্ত্র কোন। বোমা তো হবেনা। নইলে সবাই বুঝে যাবে। 
- এক্জাক্টলি, আমাদের অস্ত্র হল বায়োউইপন। স্মল পক্স ভাইরাস ইরাকের বাতাসে, খাবারে ছড়িয়ে দেওয়া হবে। কে ছড়িয়েছে কেউ জানতেও পারবেনা। কিন্তু মুশকিল হল, আমেরিকার ল্যাব থেকে ভাইরাসের স্যাম্পেল চুরি করতে গিয়ে একটা স্যাম্পেল কোনভাবে কন্টামিনেটেড হয়ে মিউটেট করে। এখন সেই ভাইরাসে ভ্যাক্সিন কাজ করেনা। তাই যতদিন না সেই ভ্যাক্সিন আমরা হাতে পাচ্ছি, আমরা দ্বিতীয় সাইলেন্ট গাল্ফ ওয়ার শুরু করতে পারছিনা। আমাদের ল্যাবে অলরেডি দুজন সায়েন্টিস্ট, তিনজন কর্মী স্মল পক্সে মারা গেছে। এই ভাইরাস এখন শুধু ম্যালিগনান্ট আর হিমোরহেজিক স্মল পক্স করে। মাইল্ড ডিজিজ করেনা। জেনে গেলেন, এবার মরতে প্রস্তুত হন।
 - আচ্ছা আমি যদি বলি আমায় বারো দিন সময় দিন আমি এর ভ্যাক্সিন বের করে দেবো।
                              সৌমিত্রর কথায় লোকটির চোখ চিকচিক করে উঠলো। 
"ওকে এটাই যদি আপনাদের শেষ ইচ্ছে হয়, তাহলে তাই হোক। কোইন্সিডেন্টালি, স্মল পক্সের ইনকিউবেশন পিরিওড ও বারো দিন। আজ আপনাদের শরীরে ওই মিউটেটেড ভাইরাসের স্যাম্পেল ইঞ্জেক্ট করছি, বারোদিনের মধ্যে না কিউর বের করতে পারলে আপনারা মারা গেলেন। "

******

১২ নং দিন, রাত দশটা, স্থান- রাশিয়ার একটি ল্যাব,

"আর কয়েক ঘন্টা তারপরেই স্মল পক্স আমাদের শরীর শেষ করে ফেলবে, আমরা মরে যাব, আজ শেষ দিনে তোমাকে তুই করে বলবো সেই শুরুর দিন গুলোর মতো " বলে হা হা করে হাসতে লাগলো রোশনি। 
"হুম্ গাঁজাটা প্রথমবার ভালোই কাজ করেছে বুঝতে পারছি তোর শরীরে" সৌমিত্র বললো। 
- " বাজে না বকে, কিছু উপায় বের কর, ইডিয়ট। তখন তো বেশ বড় মুখ করে বলে এলি বারো দিনের মধ্যে... আমরা বছর ভর উদয় অস্ত পরিশ্রম করে কোন উপায় পেলাম না, আর উনি বারো দিনে... " 
- " ভাব্ , আমরা আমাদের জীবনের শেষ বারোটা দিন একসাথে কাটালাম ঘড়ি দেখে সময় গুনে । আমরা চাইলেও পারবো না পালাতে। চারিদিকে গার্ড। "
 - " সাট আপ জাস্ট থিংক। আমাদের হাতে খুব কম সময় বেঁচে আছে। " 
- "বারোদিন বিভিন্ন প্রাণীতে তো আমরা আন্টিবডি সৃষ্টি করার অনেক চেষ্টা করলাম হানি, লাভ তো হল না। লাইফ আর লাভ দুটোই সারভাইভ করার ঠিক রাস্তা খুঁজে নয়। এই স্মল পক্সের স্যাম্পলটাও সেরকম। " 
- আমি মরতে চাইনা, আমি তোমার সাথে বাঁচতে চাই। কত স্বপ্ন দেখেছিলাম। আমাদের একটা বাংলো থাকবে। আমাদের ছেলে হবে। সে নাসার সাইন্টিস্ট হবে।
 - নাসা না ইসরো। 
- সেই দেশী সেন্টি। 
- আর ছেলে না মেয়ে।
 - যেই হোক, আমি বাঁচতে চাই, আমাদের কত প্ল্যান ছিল বিয়ের পর।
 - কে তুমি ? 
- মানে?
 - Time kills us everyone .. what is reality ? Who are you ? I just don't exist in some dimensions in this multiverse .. I am a prisoner of this time loop .. Every loop leads to different possibilities , probabilities.. One after another time loops .. repeating the same incident but different ways and results .. What is death ? It's just projection into another dimension leaving our physical body .. along a time loop .. Honey, when I met you i felt deja-vu .. as if it occurred earlier .. so even if we die we will meet again in different form, in different time loop, ডিফারেন্ট ডাইমেনসান with different probabilities and results .. আমাদের তখন ছেলে বা মেয়ে হবে। আমরা যদি এক না হতে পারি, তার মানে আমাদের ভালোবাসা মিথ্যে নয়, হয়তো এটা সেই আমাদের ডাইমেনসান নয় বা টাইম লুপের সেই ব্রাঞ্চ টা নয়। 
- তোর মাথা আর তারকাটা নেই, আর খাস না গাঁজা, পুরো ওয়াই-ফাই হয়ে গেছিস। 
- ওয়াইফের সামনে ওয়াই-ফাই হয়েছি। অসুবিধে কোথায়।
 -আচ্ছা আমি এখুনি ভাবছিলাম, আমাদের তো এতক্ষণে কিছু না কিছু উপসর্গ দেখা যাওয়ার কথা, কিছুই সেরকম হচ্ছেনা কেন? 
- এসব বাদ দে, মৃত্যুর সামনে অনেক কবিতা মাথায় আসছে শোন । 
খোলা চ্যাটবক্সে শব্দের ভীড়, 
লেখা হয় খুব দ্রুত, 
আবেগে মন্ত্রপুত, 
জানি শেষে সব মুছে দেবো,
 তোমার কাছে তো সবই অর্থহীন। 
তবু বারবার লিখি, অদৃশ্য কান্নায় রংগীন।

- ধুস এটা ঠিক রোমান্টিক হলনা। 
- আচ্ছা, এটা শোন। 
বহুদিন কাব্য আসেনা, 
শুষ্ক পাহাড় পাড়ি দিতে দিন ফুরায়, 
বিক্ষিপ্ত মন মুক্তিপণ খোঁজে, 
তবু কাব্য আসেনা। 
তারপর একদিন কালো মেঘে, বৃষ্টিপাত।
 তুমি ঝোড়ো হাওয়া হয়ে এলে। 
জানালায় ছিলো দারুণ আঘাত, 
তবুও শিহরণ প্রতিটা সেলে।
 খিদে পেটে রোদে রোদে সারাটা দিন, 
যখন টাকা নিজের দাম বোঝায়, 
রাতে ঘরে ফিরে আসার ডাক দেয়,
 তোমার লিখিত খোঁজ-খবর। 
নিখোঁজ প্রেম দানা বাঁধে, 
যখন নিজের ভুলে যাওয়া কথা, 
তোমার দেওয়ালে কাঁদে। 
অবিশ্বাসী নাস্তিকও তখন ধূপ জ্বালায়, 
ভালোবাসার ফাঁদে। 
তবুও নীরবে গোপন, 
অস্ফুট স্ফুরিত আশা, 
তোমার মুখে রোজ তবু শুনি, ভালোবাসা, ভালোবাসা। 

রোশনি !!! 

- কি হল ? 

- জাস্ট একটু আগে কি বললি ? 
- আমি মরতে চাইনা ? 
- না তার পরে। 
- আমাদের কিছুই হচ্ছে না কেন এখনো। 
- হ্যাঁ। হোয়াট আ ফুল উই আর। দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছি আর ঘরের পাশে ধানের উপর শিশির বিন্দু খুঁজে পাইনি।
- মানে? 
- হানি, এই প্রোজেক্টে কজন মারা গেছে ইনফেকশনে আর কজন মারা যায়নি তাদের ডিটেল কেস হিস্ট্রি চাই। এক্ষুনি। দ্যা ফ্যাক্টর উই আর সার্চিং ইজ ইন আওয়ার বডি, হানি। 
- হোয়াট্ !!!?

***** 
পরের দিন
 স্থান -রাশিয়ার আর্মি বেস ক্যাম্প

- আই আম গ্ল্যাড আন্ড সারপ্রাইজড্ টু সি বোথ অফ ইউ আলাইভ। এনি প্রোগ্রেস ড. রে?
 - হ্যাঁ।
 - কি বলছেন? বারো দিনে !! 
- আমি নই, আপনার বিজ্ঞানী রোশনি না থাকলে এটা সম্ভব ছিল না। আর আমি শুধু পথ দেখাবো আর সেই পথের পক্ষে প্রমাণ দেবো। এর পর আপনাদের দায়িত্ব। তবে একটাই শর্তে, যদি বেঁচে থাকি আমাদের মুক্তি চাই। 
- আই মে বি আ ভিলেন টু ইউ। কিন্তু আমি একজন হনেস্ট ভিলেন। বৃহত্তর স্বার্থে আপনাদের সাথে এরকম করতে হয়েছে। প্লিজ টেল মি স্যার, আবাউট দা ওয়ে। 
- দেখুন যারা এই প্রোজেক্টে মারা গেছে স্মল পক্স ইনফেকশনে তাদের প্রত্যেকের কেস হিস্ট্রি আমরা দেখেছি। ওদের মধ্যে অনেক কমন ফ্যাক্টরের মধ্যে একটা কমন ফ্যাক্টর হল, ওরা সবাই এমন দেশে বড় হয়েছে, যেখানে টিউবারকিউলোসিস এনডেমিক নয়। ফলে ওদের শরীর কখনো এক্সপোজড্ হয়নি টিবি তে। ওদের শরীরে কোন প্রাইমারি কম্পলেক্স নেই টিবি ইনফেকশনের। 
- সো হোয়াট?
 - কিন্তু এবার আমরা তাদের কেস হিস্ট্রি দেখেছি যারা স্মল পক্সের ওই স্যাম্পেলে ইনফেকটেড হয়েছে কিন্তু তারা মারা যায়নি। বরং যেখানে স্মল পক্সের কেরিয়ার হয়না। ওরা সেই ক্যারিয়ার স্টেট এ চলে গেছে। ওদের মধ্যে কমন হল ওরা এমন দেশে বড় হয়েছে যেখানে টিবি এন্ডেমিক। ওদের প্রত্যেকের ফুসফুসে ঘন্ ফোকাস রয়েছে। 
- হোয়াট ইজ দিস রাবিশ্। হোয়ার ইজ দ্যা ওয়ে ?? 
- প্লিজ লেট মি ফিনিশ। এখান থেকে একটা হাইপোথসিস ড্র করা যায় যে, স্মল পক্স ওদের শরীরে গিয়ে আন্টিবডি আর ইমিউন সেল থেকে বাঁচতে এমন একটা জায়গা খোঁজে যেখানে সে নিরাপদ। আর ভুল করে তারা ওই ঘন্স ফোকাস কেই ভেবে ফেলে সেই নিরাপদ জায়গা। এই মিউটেটেড স্মল পক্সের একটা ফিচার হল সে নিউরামিনিডেজ, হায়ালিউরুনোডেজ এইসব এন্জাইম বের করে।ঘনস্ ফোকাসের স্পেসিফিক কোন একটা ফ্যাক্টরের পিছু নিয়ে স্মল পক্স ওই এনজাইমের সাহায্যে ফোকাসে ঢোকে, ওখানে বাসা বাঁধতে শুরু করে, কিন্তু ওই ফোকাসে এমন এমন কোন ফ্যাক্টর থাকে যেটা ওদের আর ওখান থেকে বেরোতে দেয়না। তাই ওই ভাইরাস আর ব্লাড স্ট্রিমে না গিয়ে ওখানেই বাসা বাঁধে। মাঝে মাঝে কিছু ভাইরাস কে আর ফোকাস আটকে রাখতে পারেনা। তখন সেই হিউমান বিইং টেম্পোরারি কেরিয়ার হয়ে যায়। তাই উপসর্গ আসে, কিন্তু মরেনা। 
- কিন্তু এটা তেও এই স্মল পক্স কে আটকানোর উপায় পেলাম না। 
- এখনো আমি তো শেষ করিনি। যাদের আগে আক্টিভ ইনফেকশন অফ টিবি হয়েছে, তাদের শরীরে যে প্রচুর আন্টিবডি তৈরি করার মেমোরি সেল তৈরি হয় সেটাই এই মিউটেটেড স্মল পক্স কে টিবি ব্যাসিলিতে থাকা কোন একটা কমন ফ্যাক্টর এর জন্য টিবি ব্যাসিলি চিনে বসে আর মেরে ফেলে। 
- হোয়াট আ বুলশিট স্টোরি। ক্যান ইউ প্রুভ ইট্ ? 
- ইয়া। প্রমাণ আপনার সামনেই দুজন দাঁড়িয়ে। আমাদের দুজনের শরীরে স্মল পক্সের জন্য একটা ফোস্কাও বেরোয়নি। আর আমাদের দুজনেই ইন্ডিয়ান। যে দেশ টিবির খনি। আমাদের দুজনেরই সৌভাগ্যজনক ভাবে টিবি হয়েছে আগে। 
- ওহ মাই গড, ইউ আর আ জিনিয়াস। ইউ বোথ আর ফ্রি টু গো। গো মেক ইউর লাইফ। 

****

দু মাস পর স্থান - ভারতের একটি গ্রাম

ফোনটা রেখে সৌমিত্রর দিকে ফিরে তাকালো রোশনি। 
- "কি হয়েছে? " সৌমিত্র জিজ্ঞেস করলো। 

- আমাদের থিওরি বেস করে এক্সপেরিমেন্ট সফল। They injected in a Guinea pig BCG vaccine followed by that virus sample . Then they extracted that confused non-specific antibody . ইউ সি স্মল পক্স ফাউন্ড ইটস্ ওয়ে। আওয়ার ইমিউন্ সিস্টেম অলসো হ্যাভ ফাউন্ড দা ওয়ে।

- কিন্তু লাভ, আমাদের কি হবে? 
- মানে? 
- উড্ ইউ লাইক টু বি মাই ভ্যাক্সিন, ম্যাডাম্ ? ফরেভার। 
- ইউ আর জাস্ট..... হা হা হা। বদমাশ ভাইরাস কোথাকার। 
- ভাইরাস তাও ভালো ভাই বলিস নি!! 
- হা হা হা।



[ Written On - 28 th July, 2017]
[Special Thanks to - Dr Swaraj Mandal] 

Wednesday, June 20, 2018

বয়সন্ধিকালের লেখার একটি সংকলন


**"তবু বারবার তোকে ডাক দিই, একি উপহার, নাকি শাস্তি??"***

-বাবা কিছু দিয়ে যাবি বাবা??
 অন্যদিন হলে হয়ত পাশ কাটিয়ে চলে যেতাম। কিন্তু আজ যাচ্ছি প্রথম ডেটিং এ। ছোটবেলায় স্কুলে পরীক্ষা দিতে গেলে যেমন পথে কোন খারাপ কিছু ঘটতে দিতামনা, কলেজে প্রথম ডেটিং সেরকম। দিলাম ৫ টাকা। বুড়ি খেয়ে খুশী হোক।আমায় পুণ্য দিক।আজ যার সাথে ডেটিং এই মেয়েটি খুব ভাল।আগের বান্দরীটার মত  না। এখন নতুন একটা ছাগলের সাথে ঘুরছে। আমাকেও দেখ। বসে নেই রে।আমি আজ খুব খুশি। মাঝের কয়েকদিন দেবদাস না হয়ে আরো তাড়াতাড়ি যদি একে পেতাম তাহলে মাঝের কটা দিন শুধু শুধু  ওইভাবে... দাদারা ঠিকই বলত আরেকটা প্রেম করতে।থাক আজকের শুধু শুধু ওর কথা ভাববো না।হ্যাঁ ওইতো দাঁড়িয়ে আছে।
 -কেমন আছো?
      জানতে চাইলাম।
 -একি হাত ধরলে যে
 -ও আসলে উত্তেজনায় সামলাতে পারিনি।চল আমরা হেঁটে কলেজ স্ট্রীট যাই।
 -হেঁটে!!!  ট্যাক্সি কি দোষ করল??
 ট্যাক্সি এল। কিছুক্ষণের মধ্যেই ও এলিয়ে পড়ল আমার গায়ে। ওই পেঁচীটা এরকম ছিলনা। ও অন্য। অন্যরকম ছিল।একসাথে হেঁটে যেতে খুব পছন্দ করত।বলত হাঁটলে পায়ের সাথে সাথে মনও চলতে লাগে। প্রথম যেদিন দেখা করতে গেছিলাম আমার হাত ধরে বলেছিল - প্রেম করলে এভাবে হাত ধরতে হয়।নাহলে নাকি হাতের লেখা মেলেনা। হ্যাঁ ঠিক এখানেই তো ফুচকা খেয়েছিলাম। আমার মাথায় গাঁট্টা মেরে জীবনানন্দের কবিতা বুঝিয়েছিল। এইতো এই দোকানটা থেকে ওর প্রজেক্ট এর জিনিস কিনেছিলাম।আর কখনো ও ফিরবেনা। এক মিনিট, আমি কার সাথে হাঁটছি!!????
 -কি হল, দাঁড়িয়ে গেলে যে???
 -সরি, আমি দুকখিত ম্যাডাম, আমি এটা পারবনা। পারবনা।আমি এখনো তাকে ভালোবাসি।




***NO Title ***

সকাল থেকেই শরীরটা ক্যাঁচরা মেরে আছে। সর্দি, মাথাযন্ত্রণা সংগে হ্যাঁচ্চো।দুপুরে বাড়িতে রুগীর পথ্য খেয়ে খিদে আরো বেড়ে গেল।একটু পরে সাইকেল নিয়ে বেরিয়ে ঝালমুড়ি আর আলুকাবলি খেয়ে এলাম।তাও খিদে মিটলনা।মা বলল- পেটে কি হাঙ্গর ঢুকেছে নাকী?? রেগে বাড়ী থেকে বেরিয়ে গেলাম ট্রেনে চেপে কাকার বাড়ির দিকে।উদ্দেশ্য আসলে কাকার বাড়ি নয়।ট্রেনে যেতে যেতে প্রচুর সস্তা খাদ্য পাওয়া যায়। মার সঙ্গে রাগারাগি করাটা ঠিক হয়নি।সত্যি যদি আমি একটা হাঙ্গর মাছ গিলতে পারতাম আমার এতদিনে গিনেস এ নাম উঠতনা?? কি সব যুক্তিহীন কথা।আমিও কেমন ছেলে।বাপ, তুই অসুস্থ, বিছানায় শুয়ে থাক।কেউ ডাকলে চোখ আধবোজা করে, মুখে একটা মৃত্যু মৃত্যু ভাব এনে তাকাতে হয়। লোকে অসুস্থ শরীরে ল্যাদ খায়। আর আমি নিমকি, ছোলার যতরকম আইটেম হয়- সিদ্ধ, ভাজা, কাঁচা, চানা, কাঠিগজা, বকুলের খাজা, বরফি, দিলখুশ, শনপাপড়ি, এমনকি ফটাশ জল যা উঠছে খেয়েই চলেছি।এদিকে নেমে ছানার জিলিপি, রাজভোগ, কিটক্যাট, পেয়ারা, কাকার বাড়িতে ঢুকে শেষ হল কোল্ডড্রিংক্স দিয়ে।এখুনি মুখ দিয়ে একটা ঢেকুর উঠল।এরপর কি??
 হুম, মনে হয় এবার একটা রুম ফ্রেশনার লাগবে।



***"মেজাজটাই তো আসল রাজা"**

দৃশ্য ১ - শিবুই নদী। কিন্তু সাত কিমি দূরে। নদীর নামটা শুনেই ধস খেয়ে গেলাম।খেয়েদেয়েই বেরিয়ে গেলাম আমি আর দেবারুণ সাইকেল নিয়ে।পথে পড়ল মহাশ্মশান। সেখানে বিশ্রাম নিতে নিতে ভাবলাম। দূর শালা। এত হাওয়া।জামাটা গায়েই রাখবনা।দুজনেই সহমত হলাম।খালি গায়ে পাড়ি দিলাম।
 দৃশ্য ২- মাথায় কালো মেঘ।চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসছে।বাসে সিটও আছে।তবু বাসের ছাদেই যাব।এই বাসের ছাদটা গড়পড়তা বাসের তুলনায় কিছু উঁচু ছিল। চোখের সামনেই গাছের ডালে কিছু খড় ঝুলে থাকতে দেখছিলাম আর একটু অসাবধানতায় যে আমাদেরও ওই হাল হঁতেই পারে সেটা বেশ বুঝছিলাম। বাসে ধরার রেলিংটা ভরসা দিচ্ছিলনা। এত জোরে হাওয়া দিচ্ছিল যে নিজের কথাই শোনা যাচ্ছিলনা। চোখে আমদানী হচ্ছিল বিদেশী বস্তু (foreign body)। সামনের গাছের ডালগুলো এত আক্রমণাত্মক হয়ে আসছিল যে মোবাইল গেম টেম্পল রাণের কথা মনে পড়ছিল।দেবারুণকে বল্লাম আজ আর বেঁচে ফিরব বলে মনে হচ্ছেনা।ও বলল-আমি আর কোথাও যাবনা।আমায় এখানেই খেতে দে।বিছানা পেতে দে ঘুমাই।এই বলে কলা খেতে লাগল।
 দৃশ্য ৩- আর একটা দৃশ্য বুকে আছে।একটা খালের জল টলটল করছে।সেখানে নগ্ন চাঁদের আলো একটা শব্দব্রহ্মর সৃষ্টি করছে। আর আমি জলে ছিপ ফেলছি।
 কি মনে করছেন আমি ক্ষ্যাপা*দা ???? 
 হ্যাঁ। ঠিক তাই। এমতাবস্থায় নিজেকে হঠাৎ খুব করে জীবিত মনে হচ্ছে।


***A Tribute to Gurudev***

সে ছিল বা নেই - সেটা পরের  কথা, /
আসল কথা আমি ছিলাম, আছি, থাকব।/
সে কোথায় জানতে চাইনা,/
আসল কথা জীবনকে ভালোবাসব।/
স্রোত চলে স্রোতের মত,/
গাছের ডালে ফুল আসে, ঝরে যায়।/
কোন নকল প্রেমে ধরা পড়ে আবার আমি হাসব।/
সন্ধ্যেবেলা কাজের শেষে,/
আঁধার যখন তোমার বেশে,/
করতে চাইবে আমায় আলিঙ্গন। /
আবার আমি কাজের দেশে,/
ছুটে যাব অক্লেশে-/
ব্যস্ততার ছলছুতোয় ধরণীতে ভাসব।/
আবার আমি গান গেয়ে, আবার আমি হাসব।/
তোমার বাণী স্মৃতি হয়ে আসবে যখন ভেসে,/
বিশ্বপ্রেমের জালটি ফেলে দু'কান খোলা রাখব।/
চোখের জলে দেখবে তুমি আবার আমি হাসব ।।



***কবি বচন***
তুমি সুন্দর, আমি সজীব /
তুমি বদ্ধ , আমি মুক্ত /
তোমার ব্যারিকেড এ আমি চুম্বন এঁকে যাই।/
তুমি সফল, আমি শিল্পী /
তুমি নিয়ম, আমি দর্শন /
তোমার বাস্তব কে আমি সেলাম জানাই।
I know I have lost many things, also I am losing many things, And pretty sure I shall lose many more things,  but can never lose my principles.If you have a nice face, make smile on it. It will be good. If you have a nice brain, make hard work on it. It will be better.  If you have nice heart, use it tactfully.  It will be best.You make group by permutations & combinations to criticise those who don't belong to that group. If you call it society, sorry , my dear better I stay away from being social.What an idiot human being is. Searching for a life partner in half of its life & regret in another half for that partner.Two types of happy idiots are there.  1. Would be husband 2. Would be doctorDaktar der future life niye kokhono chinta thakena...Karon Seta exist i korena20 year to 22 year- Well your name is still same, but You are different. 22 year gives reply with a smile - meet with 18 year, he will complain the same thing to you.Shortest Love Story: Oh, how beautiful you are!!! Oh, sorry I didn't notice that red signal on your forehead. Bye.I opened once a female dictionary where I found in the place of 'Love' , it was written- See 'Money','Settlement', 'Option'Ultimate settlement is death....It seems to be ridiculous though, I feel civilization leads to death of humanityThe word LOVE you're saying about is just a dependence. This is not the truth. THE TRUTH is in freedom. Sorry, but I can't find freedom in that love. For me Love is a freedom. It's like, you love rain. But you never gonna bother about who else is drenched in that rain.Where no girls, no words, no thoughts, no loss. No demand, no car, no friends, no war. No debate, no love.  Into that truth let me dream..Wound is good. Didn't you ever see light to take its entry through the wound into a dark room ??? I can feel now wound is better.Isn't it surprising , when we see a beautiful lady, consciousness of all of us compelling to see the same lady ???Theme song for a medico - Ajeeb dastan hai ye, Kaha suru kaha khatam Its good to see hardcore Gangulians are resurrected after the birth of Atletico de Kolkata...Treatment of choice of sleep onset insomnia = internship


**তুমি-ই সে**

তুমি বিপ্লবী /
হয় চেতনায়, নয় স্বপ্নে, /
প্রতিবাদের, প্রতিরোধের নির্ভীকতার লগ্নে।/
তুমি চিনেও চেনোনি/
তুমি-ই সুভাষ,/
বন্ধ দুয়ার গুঁড়িয়ে দিয়ে,/
দেখ বিশাল আকাশ।/
ভয় কিসের? /
ভয় তো নাই তোমার প্রাণে, ডরাও কাকে তবে? /
সুপ্ত সিংহ ঘুমিয়ে আছে,/
জাগাবে তাকে কবে??


***Diamond Harbour**
পাখির ডানার মত দুচোখ মেল্লে তুমি আমার হৃদয়াকাশে, /
কি রূপে তুমি দেখালে তোমায়, /
বিনা পূরবাভাষে। /
আমার সজল  নয়ন থেকে  ঝরে  পড় পৃথিবীর 'পরে,/
বৃষ্টির শব্দে মুখরিত হোক শুকনো মাটি,/
 ভিজে মাটির ঘ্রাণ আমার প্রাণে তুলুক শিহরণ,/
 বাতাসের চুম্বন আমার শীতল প্রাণে কামনা জাগাক, /
দিক-দিগন্তে হোক আদিম প্রাণের সঞ্চারণ। /
তোমার খেতের সবুজ, আকাশের ঘন নীল, এ মৃত প্রাণে সঞ্জীবণী সুধা হোক।/
 আমিও তোমার নদীর ঢেউ হই, /
আছড়ে পড়ি সবুজ নদীর তটে।



***কবির আকুতি***
বেশ হত ভেজা চুলে হেসে,/
তুমি ঠিক আয়নায় বসে।/
বেশ হত ডাক্তারি ছেড়ে/
তুমি হতে লেন্সের মুখে।/
বেশ হত ষষ্ঠীর দিনে,/
তুমি যেন মায়ের বোধনে।/
বেশ হত ঘর বেঁধে কষে,/
সাজাতে নিজের যতনে।/
বেশ হত কলসির গায়ে,/
আলপনা ভরপেট হলে।/
বেশ হত অভিমান ভরে,/
জল দিতে কাঁচের গেলাসে।/
সব কিছু আরো ভালো হত,/
যদি তুমি একসাথে যেতে।/
সব পেয়ে যদিও তখন,/
না বেরোত গিটারেতে গান।/
ক্যানভাসে ধুলো পড়ে যেত,/
ট্রাজিক নভেল হত ম্লান।/
বনলতা হয়েছ যখন,/
এভাবেই তুমি থেকে যাও,/
ফাঁকা গলিতে আর ট্রাফিক এনোনা।

***সব চরিত্র কাল্পনিক***

To
স্নেহাশিস
From
সৃজনী
চিঠির উপরে খামে এই সম্বোধনটুকু দেখেই মাথাটা হাল্কা ঘুরে গেল স্নেহাশিসের। খামটা খুলতে বেরিয়ে এল বিয়ের কার্ড। সৃজনী বিয়ে করছে তাহলে। হাতে একটা সিগার ধরিয়ে অনেকক্ষণ অনেককিছু ভাবল সে। হঠাৎ হাতে তুলে নিল মোবাইল। হাতের রিফ্লেক্সে ডায়াল করে বসল সেই নাম্বারটা।
-হ্যালো, মানা, আমি অপু। খুব খুশি হলাম বিয়ের কার্ডটা পেয়ে। তুমি যে তোমার মত করে কাউকে পেয়েছ খুব ভালো লাগল।আমি যাব, প্রচুর রসগোল্লা খাব।
-তোমার কিছু বলার নেই??
-যা বলার আর কি দরকার আছে মানা? তুমি সুখি হও।
এতটা লিখে কলমটা খাতার পাশে রাখল অনিমেষ। পেশায় একজন লেখক সে। ট্রাজিক কবিতায় প্রাণ আনতে সে তার প্রেমিকা কে ত্যাগ করে।খুব বড় কবি হল সে। তার কবিতায় প্রাণ এল। একটু আগে আসা বিয়ের কার্ডটা থেকে এখনো পিওনের ঘামের গন্ধ যায়নি। কলমটা তুলে নিয়ে পাশের দেওয়ালে সাঁটা পোস্টারে লিখল বড় বড় করে। "সৃজনী ভালো থেকো"


***ঠিক এরকমই এক দিনে***

ঠিক  এরকমই এক দিনে, /
ছিলে তুমি আমার সনে।/
সেদিনও এভাবেই সন্ধে নেমেছিল নদীর ধারে, /
সূর্য ধোওয়া জলে নেমেছিল আকাশকুসুম, /
তোমার আমার চেতনার 'পারে। /
সেদিনও গাছের ডালে পাখি গেয়েছিল গান, /
উতাল হাওয়া তোমার মাথায় এলোমেলো, দিয়েছিল সম্মান।/
আজ তুমি নেই দেখি। /
যা ছিল সেদিন, আজও তাই, /
শুধু নতুন ভাবে দেখে যাই। /
'সবের শেষে সন্ধ্যে নামে। /
এ ধরাধামে, /
এরকমই কত যুগ, সরণ শূন্য কত দিন, /
সুখের সেদিন মিলেছে সুখের আজে কার্যবিহীন ।।


***বন্ধু**

ভেবে দেখিস দূরে সরে যাওয়া বন্ধু,/
কার দোষ ছিল, কে ক্ষমা চেয়েছিল- তাই কি ভাবার কথা?? /
ভেবে দেখিস,/
দোষ দুজনেরই,/
কেউ ভুল করেছিল,/
কেউ সেই ভুলকে দিয়েছিল প্রশ্রয়।/
ভেবে দেখিস/
ক্ষমা দুজনেই চেয়েছি কারণ-অকারণে/
কেউ মুখফুটে, কেউ হয়ত বা মুখবুজে।/
প্রশ্ন হল নীতির বিচার/
সেটা যদি এক হয়/
সময় মিলিয়ে দেবে- কিসের আবার ভয়।/
সেদিন পাশে দাঁড়ালেই তুই বন্ধু/
নাহয় নয়।।



**কে সে ?***

"ওয়েটার, আরেকটা লার্জ "
প্রতি শনিবারের মত এই শনিবারও চেনা বারটিতে এসেছেন সুজিত বাবু। গালে খোঁচা খোঁচা দাঁড়ি আর চোখে মোটা ফ্রেমের চশমা, পরনে পাজামা-পাঞ্জাবী। পেশায় একজন প্রফেসার তিনি। তিরিশ বছরের অবিবাহিত  জীবন ঠিক এই শনিবার এসেই একা একা অনুভব করে। তাই এই রাতটা মদের সংগে কেটে যায়। আর রবিবারটা হ্যাংওভারে। বাকিদিনগুলো তিনি মন দিয়ে ছাত্র পড়ান। বারটিতে এখন চলছে লাইভ মিউজিক। বড় ভালো গাইছেন ভদ্রলোক। সুজিতবাবুর ইচ্ছে করছে হাত উঠিয়ে তালি দিতে। কিন্তু বারের সেই আলো-আঁধারি পরিবেশে নেশাগ্রস্ত মাথাটা এত পরিশ্রমকে আর সায় দিচ্ছেনা।
হঠাৎ একজন ভদ্রমহিলা এসে তার সামনের চেয়ারে বসলেন।
-একি, আমার এই টেবিলটা আমার একার ভাড়া করা থাকে প্রতি শনিবার, আপনি-আপনি এখানে বসলেন যে??
-জানি।
-জানি!!!??
-আপনি রোজ শনিবার এখানে এসে মদ খান। একা। আমিও খাই।একা। আপনাকে রোজ দেখি। আজ আলাপ করতে ইচ্ছে হল। আপনি যদি বলেন  তো উঠে যেতে পারি।
আরেকবার মহিলাটির দিকে ভালো করে তাকালেন। দেখে তো ভদ্রমহিলা ই মনে হয়। তবে এই বার এ একা শাড়ি, ম্যাচিং ব্লাউজে পড়ে যে মদ খেতে আসে তার উপর একটা অন্যরকম সন্দেহ না করতে চাইলেও হয়। আজকাল পেপারে কত কিছু তো রোজ পাওয়া যায়!!
-কি ভাবছেন,  আমি ছেলেধরা মেয়ে কিনা??
চমকে উঠলেন সুজিতবাবু।
-নান্-না।
-অবশ্য ভাবাটাই স্বাভাবিক।
-না না। মানে আপনি কি করেন??
- আমিও আপনার মত প্রফেসর।
-আপনি?
-আপনাকে আমি আগে দেখেছি। আমার ভাইপোকে কলেজে ভর্তি করাতে গিয়ে।
-ওহ্।
-আমার ভাইপোর মুখে শুনেছি আপনি খুব যত্ন দিয়ে পড়ান। সেই আপনি রোজ শনিবার। কেন??
-আসলে খুব একা লাগে। তাই....
অনেক্ষণ চুপ দুজনেই। হঠাৎ মহিলাটি বলে উঠলেন, জানেন আমি বিধবা?
সুজিতবাবু  অবাক হয়ে তাকিয়ে রইলেন।
-বিয়ের এক বছরের মধ্যে আমার স্বামী গাড়ি দুর্ঘটনায় মারা যান।সেই থেকে আমিও একা।
-না,আপনি চাইলে রোজ শনিবার  আমরা এখানে দেখা করতে পারি যেখানে আমাদের সমস্যাটা এক।
-স্যার,আর কিছু লাগবে স্যার???
- কে??
সুজিতবাবু পাশে চেয়ে দেখলেন ওয়েটার দাঁড়িয়ে। ঘাড়টা আবার ঘোরালেন মহিলাটির দিকে। দেখলেন সামনের কাঁচে তাঁর নিজের প্রতিবিম্বকে।


***বোকা চিঠি***

মাঝরাতে,/
অচেতন হাতে।/
লীলা জাগে।/
আমি কবি, /
বোকা চোখে ধরা পড়ে জগতের ছোটখাটো ছবি।/
ছবি আঁকে তাই দিয়ে গোপন ক্যানভাস।/
হে অনুপমা,/
এ বোকাকে বোকা করা কঠিন কাজ।।
হঠাৎ সকালে,/
ভালোবাসা আসে যদি,/
খুব করে ছুঁয়ে যাব তোমার কপালে।/
তুমি নেই,/
আমি আছি। /
আমি ভালোবাসা দিয়ে ভালোবাসি।/
তাই দিয়ে ঝলমল বেদনার সাজ।/
হে নিরুপমা, /
ভালোবাসাকে ঘৃণা করা কঠিন কাজ।।


***কাল্পনিক আলাপ***


প্রিয়তম,
তুমি দূরে বহুকাল হল ।
কতবার ভেবেছ আমায় ব্যস্ত জীবনে ।

প্রিয়তমা,
পাইনি অবসর।
শুধু, এক মনে বুনে গেছি মোদের দোসর।

প্রিয়তম,
এতদিনে হয়েছ প্রবীণ,
কাটিয়েছি কত মাস, কত বিরহের দিন,
আজ হিসেব চাইতে মন চায়।
কত চিঠি এতদিনে লিখেছ আমায়???

প্রিয়তমা,
রয়েছি নবীন।
মনে আছে প্রতিক্ষণ, প্রতিদিন-
একসাথে পেরোনো সময়।
হিসেব চেওনা এ ভিখারির কাছে।
সব চিঠি গোপনে লুকানো আছে।

প্রিয়তম,
এ মন,
তোমার সুরে চেয়েছে অনুরণন।
কথা রেখেছ কি তুমি?

প্রিয়তমা,
ভয় পাই চেতনার সংঘাত,
এখনো সময় আছে- পারনাকি?
চেতনার বহুদূরে হারাতে সময়।
যান্ত্রিক জীবনে এক চিলতে হাসি।
যেখানে কেউ নাই।
সেই শুদ্ধ আবেগের আলিংগনে,
ভালোবাসা-বাসি।।



**যখের ধন**
বাড়ির এদিকটা কেউ আসেনা। লোকে বলে এদিকে নাকি যখ থাকে, সে তার সম্পত্তি আগলায়।বহুবছর আগে একজন সাহস করে এসেছিল, সে পাগল হয়ে ফিরেছে। লোকে বলেছিল যখে ভর করেছে। ডাক্তারি ভাষায় একে সিজোফ্রেনিয়া বলে পরে জেনেছে রিজু। এত মানুষের রক্ত দেখার পর, ডেডবডি কাটার পর কাউকে আর যখের ভয় আটকে রাখতে পারেনা।তাই ছোটবেলার অপূর্ণ সখ পূরণ করতে সে বাড়ির পিছনের জংলি ঘাস, মাকড়সার জাল পেরিয়ে চলেছে। আজ এক বছর পর বাড়ি এসেছে, কোথায় তার মাংসের ঝোল খেয়ে বাড়ির আরামের বিছানায় ঘুমানোর কথা, কিন্তু সে গামছায় মুড়ি আর তেঁতুল বেঁধে এগিয়ে চলেছে রহস্য উধ্ঘাটনের নেশায় ।মিনিট দশেক হাঁটার পর ঘন জংগল শুরু হল।বৃদ্ধ শাল, বট, হিজল, অশত্থ্ব গাছেদের একটা বৃদ্ধাশ্রম যেন জংগলটা। বেশ ঘন। তবু যেন কোথা থেকে ফুরফুরে হাওয়া দিচ্ছে।বৃক্ষরা যেন রিজুকে বলল - বাবা, তুই এসেছিস ?  আমাদের সবাই ভুলে গেছে। তোর এতদিনে মনে পড়ল। আয় তোকে একটু বাতাস করি। গা টা জিরিয়ে নে।
রিজু এগোতে থাকল। আরো আধ ঘন্টা হাঁটার পর গাছের ঘনত্ব কমে গেল। একটা ছোট খাল দেখল রিজু। তাড়াতাড়ি ছুটে গিয়ে খালপাড়ে গাছের ছায়ায় শুয়ে পড়ল। মৃদুমন্দ হাওয়ায় সে বাঁশি বাজাতে শুরু করল।চারিদিকে সবুজের ফৌজ সেই সুরে মন্ত্রমুগ্ধের মত মাথা দোলাতে লাগল। নদীতে মাছেরা জলের মধ্যে তাদের সাড় জানাচ্ছে। পাখিরা তাদের কলতানে তুলেছে অনুরণন। আর বাঁশি বেজে চলেছে।সেখানে মানুষের আর্তনাদ নেই, হিংসা নেই, টাকার লালসা নেই, ট্রাফিকের ক্যাকোফনি নেই, মুখোশধারী মানুষ নেই। আছে গানের সুর, আর আদিম বিশুদ্ধ  প্রকৃতি।আনন্দের শিহরণে রিজু ঘাসে গড়াগড়ি খেতে লাগল। এই তো তার যখের গুপ্তধন।


**ফিরে আসবই***

হঠাৎ একটা দমকা হাওয়া হুঁশ ফেরাল সৌগতর। কতক্ষণ এই স্টেশনের এই বেঞ্চে একা বসে আছে সে জানেনা। স্টেশনটার নাম কি সে জানেনা। হারিয়ে যাবে বলে বাড়ি থেকে পালিয়ে এসেছে সে। একাই বসে ছিল। হঠাৎ পাশে এক লজেন্স-বিক্রেতা এসে বসল।
" কোথায় যাবে বাবা? "
সৌগত ফিরে তাকাল। হতবাকের মত।তার কাছে এর উত্তর নেই। জীবনের সব যুদ্ধে সে হেরে এখন ছাই এর মত হাওয়া যেদিকে নিয়ে যাবে সেদিকে উড়ে চলেছে। এর উত্তর জানা নেই।
" জানো তো, এটাই আজকের শেষ ট্রেন আসছে। "
" শেষ ট্রেন কেন??  " যেন কয়েক যুগ পর তার মনে কোন প্রশ্ন জাগল।
"লাইনের কাজ চলছে। আমার আর কি?  আজ দশ টাকা কম রোজগার হবে। কাল ভোরে উঠে উসুল করে নেব। "
এরা জীবনযুদ্ধে ক্লান্ত হয়না। এরা হারতে শেখেনি। এদেরকে পায়ে পিষে মেরে ফেললেও এরা ঘুরে দাঁড়াতে জানে। এদের কাউকে পাশে দরকার হয় না। কে থাকল,  না থাকল এরা খেয়াল রাখেনা। রোজ পাঁচটা-দশটার জীবন এদের। তবুও এক ফোঁটা ক্লান্তি নেই। ওরা পারে !!!! সৌগত পারেনা।।
না, পারে। সৌগত উঠে দাঁড়াল। ট্রেন প্লাটফর্মে এসে দাঁড়াল। সে পা সামনের দিকে বাড়িয়ে দিল।।


***প্রবন্ধ -১**


কেউ এই পৃথিবীতে কোন আফসোস রেখে যেতে চায়না। কিন্তু সত্যি কি তাই হয় ? পাশ্চাত্য দর্শন বলে - জীবন একটা কমলালেবুর মত, যতদিন বাঁচো সেই লেবুর রস নিংড়ে নাও। 
তবু কি আফসোস থাকবেনা ? জীবনকে দুভাবে উপভোগ করা যেতে পারে -
১) বহির্মুখী জীবন - সে চাইবে অনেক বেশি সম্পর্ক স্থাপন করতে, অনেক বেশি খ্যাতি, যশ, টাকা-পয়সা।  এর বিনিময়ে সে প্রতিদিন সুখ-দু:খকে উপভোগ করবে। এরা শুধু বর্তমানকে নিয়ে চলে।
২) অন্তর্মুখী জীবন - সে চাইবে তিন কালকে মাথার মধ্যে রেখে সৃষ্টি করতে। সে যখন সৃষ্টি করবে তার কাছে গোটা পৃথিবী তার ঘরের অন্ধকার কোণে এসে স্থান নেবে। তার কাছে তার সৃষ্টিই সব। সে সেই সৃষ্টিকে অমর করে রেখে যেতে চাইবে। এটাই তার সুখ-দুখের মাপকাঠি হবে।

আমরা প্রত্যেকে এই দুই জীবন মিশিয়ে চলি। একজন রিকশাচালককেও আমি আনমনে গুনগুন সুরে গান করতে শুনেছি। একজন বড় মাপের অভিনেতাকেও তার প্রথম প্রেম নিয়ে হা-হুতাশ করতে শুনেছি। কার আফসোস নেই ? অন্তর্মুখী জীবন গবেষক-শিল্পীর জীবন - তাও ভাল, সে পৃথিবীকে নতুন কিছু দিয়ে যায়। বহির্মুখী জীবন ছাড়া আবার মানবসমাজ ধ্বংস হতে বসে। দুটোই একে অপরের পরিপূরক।
আফসোস ছাড়া একমাত্র মুনি-ঋষিরাই দেহ রাখতে পেরেছেন। তারা পিৎজা না খাওয়া, নতুন কোন মুক্তি পাওয়া সিনেমা না দেখা, কোন নারীকে জীবনে নিজের করে না পাওয়া, কোন পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ার আফসোস করেন না। ভাবতেও অবাক লাগে, খালি গায়ে ছাই মেখে বছরভর নিজের ভাগ্যকে কোন এক অজানা মহাশক্তির উদ্দেশ্যে সঁপে দিয়ে তারা প্রার্থনা করে চলেছেন একমনে। এদের কাছে কমলালেবুও যা, তার বিচিও তাই। এখানেই প্রাচ্য দর্শনের সার্থকতা। 


***উত্তরণ***
হেডফোনটা কানে গুঁজে নিল অনিকেত। আজ গড়িয়ার একটা ইঞ্জিনিয়ারিং কলেজে পি.জি.এন্ট্রান্স পরীক্ষা আছে তার। সারা বছর সে বইতে মুখ গুঁজে ছিল। এখানে গেটের সামনে পাংশুটে মুখগুলো দেখে মুখ শুকিয়ে গেল তার। এখন নিজেকে আয়নায় দেখলে হয়তো ওই মুখগুলোর মতই লাগবে। না আর শ্রেয়া ঘোষালের গানে চলবেনা। কানে তুলে নিল আধুনিক বিট-জর্জরিত গান। এই গানগুলো শুনলে নিজের হার্টবিট মনে থাকেনা, ওটা যেন কানে উঠে আসে। শুরু হল "চার বোতল ভদকা "। হঠাৎ...
সুস্মিতা না??  একসময়ের প্রেমিকের দিকে তাকিয়েই চোখটা নামিয়ে নিল মেয়েটি । ওর ও কি এখানে সিট!!!???  হে ভগবান!!! 
"স্যার,  আপনার ব্যাগটা এখানে রাখবেন। এই নিন আপনার টোকেন। "
কত স্মৃতি, কত কথা, কত একসাথে ঘোরা,  কত আবেগ, হাসি,আদর সব কোন এক মাতাল ব্ল্যাকহোলের অতলে তলিয়ে যাওয়া নীহারিকার কেন্দ্রবিন্দু থেকে তার মাথায় প্রতিধ্বনিত হতে লাগল।
"স্যার, এটা আপনার সিট। "
চেয়ার টেনে বসল সে। তিন বছর পর। সম্পর্কটার সাথে অনিকেতকেও মেরে দিয়ে গেছিল মিতা। উফ্,  আজকেই এটা হতে হল। কেন?
কত গুরুত্বপূর্ণ আজকের পরীক্ষাটা তার কাছে । আজকেই হতে হল?? 
" কেমন আছো অনি??? "
চমকে উঠল অনিকেত।
" এ...একি তুই, আমার পাশে!!  "
" এদিকে তাকিয়ো না। মনিটারে তাকিয়ে কথা বল।"
"আমি কেমন আবার?  তুই নিশ্চয়ই ভালো...  মিতা,  সেদিন আমি... "
"আপনি নিজের মনে মনে কথা বলুন,  এভাবে বিড়বিড় করবেন না,  বাকিদের ডিস্টার্ব হতে পারে।" পরিদর্শক বলে উঠলেন।
" সরি, এক্সট্রিমলি সরি। "
সময়টা এরপর খুব তাড়াতাড়ি কেটে গেল। ওরা পরীক্ষা দিয়ে বেরিয়ে এখন রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছে। দূরের রাস্তাকে অন্ধকারে কুয়াশা চুম্বন করছে।
"আজ পরীক্ষাটা ভালো হলনা। মিতা আমি বোধহয় এবারও..."
"থাক্"
অনিকেতের বাম হাতটা আঁকড়ে ধরল সুস্মিতা আর কাঁপা কাঁপা গলায় বলে উঠল " আমি মরে যাইনি "



Sunday, July 30, 2017

অমীমাংসিত

আজ থেকে অনেক বছর আগে মুঘল সাম্রাজ্যের সময়ের কথা। বাইরে থেকে আগত মুসলিমরা যেসব হিন্দুদের ঘর থেকে উত্খাত করে, তারা এসে হিমালয়ের দুর্গম এলাকায় এসে স্থান নেয়। কেউ যুদ্ধকলা শেখে শুধু আত্মরক্ষার্থে আর বুদ্ধিস্ট মঠে স্থান নেয়। কেউ শিবের আরাধণা করে অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে ওঠে। এরকমই একটি দলের কথা আজ বলবো। হিমালয়ের কোলে এক দুর্গম এলাকায় এদের ঘাঁটি। প্রতি মাসে এরা তরবারি নিয়ে মুসলিম নিধন যজ্ঞে বেরোয়। একদিনে যে যত মুসলিম মারতে পারবে সে তত উঁচু পদ পাবে। এদের দলের সর্দারের নাম মহাদেব। সবাইকে তরবারি চালনা আর যুদ্ধবিদ্যা শেখায়। মহাদেবের ভক্ত। তাই নাম ও একই। এর প্রধান শিষ্য হল শম্ভু। জন্ম দেবীপক্ষে। তাই নিজেকে মহাদেবের অংশ বলে কল্পনা করে বিশেষ সন্তোষ লাভ করে। তরবারি বিদ্যা বা যুদ্ধবিদ্যায় এর সামনে কেউ দাঁড়াতে পারবেনা। একাই কুড়িজনকে নিমেষে শেষ করার ক্ষমতা রাখে। ছোটবেলায় ওর বাবা-মা কে কোন মুসলিম মেরেছে তাই ওর জীবনের লক্ষ্য মুসলিমদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা। চোখের জল তো দূরের কথা, একজন যুবকের মুখে যেটুকু অনুভূতি থাকার কথা সেটা এর মুখে নেই। একদম ভাবলেশহীন।
আজ সেই দিন। রাত হতেই আবার বেরোল তারা তরবারি নিয়ে। সামনে একটা মুসলিম বসতি দেখে তারা একটু দূরে ঘোড়াকে গাছে বাঁধল। সবাই গাছের তলায় বসে গঞ্জিকা সেবন করলো। তারপর 'হর হর মহাদেব' বলে ঝাঁপিয়ে পড়ল ওই বসতিতে। শম্ভু একের পর একজনের মুণ্ডছেদ করার পর হঠাৎ একটি বাড়ির ভেতরে এসে থমকে গেল। একটা আওয়াজ শুনে। সে এগিয়ে গেল আওয়াজ লক্ষ্য করে। একজন মুসলিম তার দিকে তরবারি নিয়ে এগিয়ে এল। তাকেও মৃত্যুর মুখে ঠেলে দিল শম্ভু। মুখে বলল - ওম্ নম: শিবায়।
আর একই সংগে আবার সেই আওয়াজ। ঠিক ওম্ নয়। 'ওঁয়া'। এরকম আওয়াজ আগে কখনো শোনেনি সে। একটা আওয়াজেই সে পরিচিত। মর্মবিদারী প্রাণনাশি 'আ আ আ'।
আবার হল ওঁয়া।
এগিয়ে এসে থমকে গেল। একটি শিশু কাঁদছে। তাকে দেখেই কান্না থেমে গেল।
শম্ভু বললো -ওম্ বল্। নাহলে আমার তরবারি তোর গলা কাটবে।
শিশুটি খিলখিল করে হেসে উঠলো। শম্ভুর তরবারিটি তখনো রক্ত মাখা। লাল রং এর দিকে আকর্ষিত হয়ে শিশুটি হাত বাড়ালো। যথারীতি তরবারির ধারে শিশুটির হাত কেটে গেল। আবার কান্না শুরু করলো। শম্ভুর হঠাৎ কি মনে হল। শিশুটিকে কোলে নিয়ে তার আংগুলটা নিজের মুখে চেপে ধরলো রক্ত বন্ধ করার জন্য। তারপর তাকে কোলে নিয়ে ছুটে বেরিয়ে গেল। সে আগে কখনো শিশুর কান্না শোনেনি। তাকে ছোট থেকে একটি আওয়াজের সাথেই পরিচিত করা হয়েছে। তাই সে বুঝলো এ মুসলমান বসতিতে থাকলেও ওম্ বলে। এ ভালো। একে মারতে পারবেনা সে। কিন্তু একে নিয়ে ফিরে গেলে ওরা মেরে দেবে। তাই বাচ্চাটাকে নিয়ে ঘোড়াতে চেপে কাউকে কিছু না জানিয়ে নিরুদ্দেশের পথে রওনা দিল। অনেক পথ ঘুরে সে একটি পাহাড়ের কোলে কুটিরের সন্ধান পেলো। ঘোড়াটা গাছে বেঁধে সে কুটিরে কিছু খাবারের আশায় গেলো। দরজার বাইরে ডাকাডাকি করতে একটি মেয়ে বেরিয়ে এল। মেয়েটি অসাধারণ দেখতে। কিন্তু জীবন সংগ্রামের ছাপ আষাড়ের মেঘের মত তার মুখের লাবণ্যকে ঢেকে রেখেছে। অন্য কোন যুবক হলে ওর দিক থেকে চোখ ফেরাতে পারতো না। কিন্তু শম্ভু এভাবে ভাবতে শেখেনি। তার একটা হাত সবসময় তরবারির খাপে থাকে। আর ইন্দ্রিয়গুলো ভালো লাগার অনুভূতি ভুলে শত্রুর জন্য সদা সজাগ থাকে। এরকম অবস্থায় সে বুঝতে পারলো তাকে পেছন থেকে কোন দুর্বল কাঠের চেলা নিয়ে কেউ পিঠে আঘাত করতে আসছে। কিন্তু সে কোন আপত্তি করলোনা। মার খেয়ে প্রচুর লেগেছে এরকম ভাব দেখিয়ে সে মাটিতে বসে পড়লো। তার কোলে বাচ্চা দেখিয়ে হাঁ হাঁ করে উঠলো মেয়েটি।
' আরে দাদা কি করছো, দেখছো কোন ভালো মানুষ, কোলে বাচ্চা।'
পেছন থেকে আক্রমণকারী দাদা বললো -" ভালোমানুষ! ওই দেখ তরবারি। হাতে রক্ত। "
শম্ভু বলে উঠলো - 'দেখুন আমি একজন শ্রমিক। আমার পরিবারকে মেরে দিয়েছে ওরা। এ আমার ছেলে। আমাদের আশ্রয় দিন।'
তারপর থেকে শম্ভু ওদের বাড়ির পাশে একটা ছোট কুটির বানিয়ে থাকে। শম্ভু আর মেয়েটির দাদা মিলে পাহাড়ের কোলে চাষ করে আর সন্ধ্যে হলে তিনজন গল্প করে। বাচ্চাটির বয়স এখন এক বছর বেড়ে গেছে। শম্ভু এদের কাছে এসে জানলো রক্তপাত আর যুদ্ধ ছাড়াও মানুষের মধ্যে কিছু আলোচনা থাকতে পারে। সন্ধ্যেবেলা একদিন মেয়েটি এসে তাকে বললো,আমার সাথে আসুন।

বলে তাকে সামনের ঘাসের উপত্যকা পেরিয়ে একটা জায়গায় নিয়ে গেল। যেটা খাড়া নিচের দিকে নেমে গেছে। দূরে পাহাড়ে র খাঁজে চাঁদ উঠেছে। আর সেই আলো মেয়েটিকে অপরূপ সুন্দরী করে তুলেছে। শম্ভু অনুভব করলো তার হৃদয় অশান্ত হয়ে উঠেছে। সে ওখানেই ছিলাম বের করে গঞ্জিকা সেবন করতে শুরু করলো। আর মেয়েটি বকে যেতে লাগলো। কিছুক্ষণ পরে সে অনুভব করলো সে মেয়েটির কথা খুব মন দিয়ে শুনছে। কিন্তু ঠিক পরের মুহূর্তে আগে কি বললো খেয়াল করতে পারছেনা। মেয়েটির দিকে তাকিয়ে রইলো।
মেয়েটি তাকে বললো - ওই শুনছেন ? ওই ওই।
বলে যেতে লাগলো।
সে অনুভব করলো, ওম্, ওঁয়া আর ওই -
সব একসাথে মিশে আকাশের দিকে উঠে যাচ্ছে।

শম্ভু লক্ষ্য করলো মেয়েটির গালে তার মাথার চুল এসে বাঁধা সৃষ্টি করছিল। সে তার হাত দিয়ে তার চুলটাকে সরিয়ে দিল।
মেয়েটি অবাক হল না। বাঁধাও দিলনা। বরং মেয়েটি তার হাত শম্ভুর বুকে রেখে বললো - আমারও ভেতরে একি রকম চঞ্চল।
মেয়েটি শম্ভুকে চুম্বন করলো। শম্ভু সেই সন্ধ্যেতে অনুভব করলো, একটা ঠোঁটের স্পর্শ তরবারির থেকেও ধারলো। অনেক গভীরে পৌঁছায়। আর এই শক্তি পৃথিবী জয় করার ক্ষমতা রাখে।
মেয়েটি বললো - " আমরা মুসলিম। আমি যখন খুব ছোট দাদার মুখে শুনেছি হিন্দুরা আমাদের বাড়ি থেকে উৎখাত করে। আমার হাল্কা হাল্কা মনে পড়ে। তুমি নিজের অতীত সম্পর্কে কখনো কিছু বলোনি সেভাবে। "
শম্ভু কিছু বলতে যাবে হঠাৎ কিছু অশ্বারোহী এসে সেখানে পৌঁছালো। তাদের দুজনকে ঘিরে ধরলো। শম্ভুর কাছে তরবারি নেই। দুজন অশ্বারোহী কুটিরের ভেতর থেকে মেয়েটির দাদাকে বের করে আনলো। একটি ঘোড়া থেকে মহাদেব নামলো। গম্ভীর কন্ঠে বললে -
" শম্ভু আমার সব থেকে প্রিয় শিষ্য । বহুদিন ধরে খবর পাচ্ছিলাম যে তুই কোন এক পাহাড়ের কোলে দুজন মুসলমানের সাথে আছিস। তোর মাথা কি খারাপ হয়ে গেছে। তুই জানিস বিধর্মীদের সাথে মেশা আর বিশ্বাসঘাতকতার শাস্তি কি "
শম্ভু হাতজোড় করে বললো - "আমি জানি। মৃত্যু। আপনার কাছে আমার কিছু বলার আছে।"
মহাদেব ঘাড় ঝাঁকিয়ে বলতে বললে।
শম্ভু বললো - আমায় ছোট থেকে কখনো শেখানো হয়নি একটা শিশুর হাসি কি। একটা শিশুর আংগুল কেটে যখন রক্ত বেরোয় তার স্বাদ নোনতা। যেরকম আমার আংগুল কাটলেও। সে ওম্ উচ্চারণ করতে পারেনা। কিন্তু ওঁয়া বলে। মন থেকে বলে। একটা শিশুর কোন ধর্ম থাকে না। আমরা তার উপর ধর্ম আরোপ করি। আমার ধর্ম হিন্দু নয়। আমার ধর্ম প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে মানুষ খুন করা। আমি শিখেছি ভালোবাসা কি। আমাকে মেরে ফেলা হোক। কিন্তু এদেরকে ছেড়ে দেওয়া হোক।

মেয়েটি চেঁচিয়ে উঠলো- না তুমি আমাদের ঠকিয়েছ। তুমি একজন খুনি। হিন্দু। তোমরাই আমার বাবা-মা কে মেরেছো। আমি তোমাকে ভালোবাসিনা। ঘৃণা করি।

বলে কাঁদতে লাগলো।
মহাদেব এবার ঘোড়া থেকে নেমে পা তুললো মেয়েটিকে আঘাত করার উদ্দেশ্য নিয়ে। শম্ভু এবার মহাদেব কে আটকালো। মহাদেব আর তার সাথীরা তরবারি খুলে শম্ভুকে আক্রমণ করলো। শম্ভু তরবারি ছাড়াই তাদেরকে ধরাশায়ী করলো তার নিজস্ব নৈপুণ্যে। তাদের দুজনকে বললো - "আপনারা চলে যান, ঘোড়াটা নিয়ে আর আমার বাচ্চাটির খেয়াল রাখবেন। আমার বাচ্চাটি একজন মুসলমানের। ওর বাবা-মা কে আমি মেরে ফেলেছি।আমি বেশিক্ষণ এদের আটকে রাখতে পারবোনা। যান "
বলে তাদেরকে যেতে বললো।
মেয়েটির দাদা ছুটে বাচ্চাটিকে ঘর থেকে বের করে একটি ঘোড়া নিয়ে বেরিয়ে গেল। কিন্তু মেয়েটি ঘোড়া নিয়ে ফিরে এল শম্ভুর কাছে। "আমি তোমাকে ছেড়ে কোথাও যাবোনা।" মেয়েটি বললো।

শম্ভু মেয়েটির ঘোড়াতে উঠলো। কিন্তু বেশিদূর তারা যেতে পারলোনা। মহাদেবের দল তাদের আটকে ফেললো। শম্ভু কে তরবারির আঘাতে দুর্বল করলো। তারপর তাদের দুজনকে চাবুকে গলা বেঁধে শ্বাসরোধ করে মৃতপ্রায় করে তোলা হল। মহাদেবের তরবারি যখন দুজনের গলা লক্ষ্য করে আসছে। দুজনে তখন দুজনের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে। মেয়েটি শম্ভুর হাত আঁকড়ে ধরলো।

বললো - আমার কথায় আঘাত পেলে ক্ষমা কোরো আমায়।

শম্ভু বললো - আমায় মনে রেখো।

দুটো কাটা মাথা নরম ঘাসের উপর গিয়ে পড়লো। কাটা মাথা থেকে রক্ত বেরোচ্ছিল দুটোর রংই লাল। ভালবাসার রং। তাই মিশে গেলো।

**************
"কি দাদা, মন টা কি সোনাগাছিতে ? "
আরেকটু হলে পেছনের গাড়িটা গায়ে এসে পড়ছিল। দোষটা শতদ্রুর ই, তাই কথাটা হজম করে নিল। সে সত্যিই অন্যমনস্ক। আজকেই তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাদের কোম্পানি থেকে, অডিটে একটা প্রশ্ন করার জন্য। প্রশ্ন করলেই কেন মাদার গাছের তলা আঁধার হয়ে যায় রবীন্দ্রনাথই শুধু বলতে পারতেন। কিন্তু তিনি তো ইহলোকে আর নেই। আজে বাজে ভাবতে ভাবতে একটু এগিয়ে পেছন দিকে তাকালো আবার কোন গাড়ি আসছেনা তো। সন্ধ্যে নেমে এসেছে। সেই স্ট্রিট লাইটের আলোয় সে পরিষ্কার বুঝতে পারলো পেছন দিকে তাকিয়ে কেউ তাকে পিছু করছে। সে হাঁটার গতি বাড়ালো, কিন্তু তার সাথে সেই অজানা ব্যক্তিটিও গতি বাড়ালো। আর একটু দূরেই শতদ্রুর বাড়ি। এক দৌড়ে সে চলে গেল বাড়ির গেটে। তাড়াতাড়ি গেট টা লাগিয়ে হাঁফাতে লাগলো। একটা সিগারেট প্রচন্ড রকম দরকার। জল খেয়ে পাখা টা ছেড়ে চেয়ারে শরীর টা এলিয়ে দিয়ে সিগ্রেট টা ধরালো । কে পিছু করতে পারে। তার শত্রু কে আছে ? ধুস এত টানছে ধোঁয়া আসছে না।
সিগ্রেটটা ধরেনি নাকি? ধুস্ এ তো সিগ্রেটের ফিল্টারে আগুন ধরিয়ে বসেছে সে। পুরো সিগ্রেটটাই নষ্ট তার অন্যমনস্কতার জন্য। সিগ্রেটের ভুল দিকে আগুন ধরানো অনেকটা যেন ... এক মিনিট। তাই তো, ভেবে দেখেনি। লোকটা সমকামী নয় তো ? তার পিছু নিয়েছিল হয়তো। হঠাত্ কলিংবেল টা বেজে উঠলো। দরজার ফুটো দিয়ে দেখলো সেই লোকটা। দরজার এপার থেকে চেঁচিয়ে শতদ্রু বললো - দেখুন, আমি আপনার মত নই। প্লিজ আপনি অন্য কারো পিছনে যান।
ওদিক থেকে লোকটা হেসে বললো - আরে আপনিও যা ভাবছেন আমি তা নই। আপনাকে দেখে চেনা মনে হল, কিন্তু কিছুতেই মনে পড়ছেনা তাই পিছু নিয়েছিলাম। খুলুন না মশাই।
শতদ্রু আরো ভয় পেয়ে বললো -দেখুন, এসব ট্রিক্স পুরানো হয়ে গেছে। আমি কোনভাবেই আপনাকে চিনিনা।এভাবে রাস্তায় ছেলে দেখলে উত্যক্ত করা বন্ধ করুন। আপনার বাড়িতে বাবা - ভাই নেই?
লোকটা এবার আরো জোরে হেসে বললো - বাবা, ভাই আছে। আমার স্ত্রী- পুত্র ও আছে। কথা বলবেন ফোনে? ছবি দেখবেন? প্লিজ একবার আপনি দরজাটা খুলুন। আপনি আমার খুব চেনা। কিন্তু মনে করতে পারছিনা।
দুঘন্টা পর লোকটা যখন শতদ্রুর বাড়ি ছেড়ে বেরিয়ে গেলো তখন শতদ্রু নিজের উপরই হাসছিল। লোকটা খুব ভালো লোক, কথা বলে শতদ্রুর ও মনে হল, খুব পরিচিত কিন্তু কিছুতেই মনে করতে পারছেনা। শতদ্রুর রাতটা হতাশায় না ঘুমানোর কথা ছিল, কিন্তু সে সেদিন সারা রাত ধরে এটাই মনে করে যেতে লাগল কোথায় এর আগে পরিচয় হয়েছে। লোকটাকে নিজের ফোন নাম্বার ও দিয়েছে।

পরেরদিন সন্ধ্যেবেলা কলিংবেল এর আওয়াজ শুনে শতদ্রু এসে দেখলো সেই লোকটাই এসেছে।
লোকটাকে দেখে আজ মনে খুব আনন্দ হল। বলেও ফেললো -
আমার এখন খুব খারাপ অবস্থা চলছে, আপনাকে দেখে মনটা খুব ভালো হয়ে গেল।
- বলছেন কি ? তাহলে আজ আমরা একটু জলপান এর ব্যবস্থা করি।
- হলে তো ভালোই হত। কিন্তু আমার টাকাকড়ি খুব কম পড়ে আছে। তাই আমি গাঁজা খাই।
- বেশ তো। আমি মদ খাওয়াচ্ছি আজ। গাঁজাও খাওয়া হবে।
শতদ্রু এক বাক্যে রাজি হয়ে গেল। দুজনের এক রাউন্ড মদ আর গাঁজা চলার পর লোকটা বললো - আচ্ছা আপনি এখনো বিয়ে করেন নি কেন ?
- বিয়ে!
বলে হাসলো শতদ্রু।
- এতে হাসির কি হল। আপনার এখন নাহলে খারাপ অবস্থা,কিন্তু সারাজীবন তো এরকম চলবেনা। একা একা কতদিন কাটাবেন।
- একা একা কেন, এই আপনার মত কেউ তো আছে যেন অনেকদিনের চেনা।
- আমি ও তো বিবাহিত। আমি কি রোজ আপনাকে সময় দিতে পারবো নাকি ?
- ছিল। আমার কয়েকটা সম্পর্ক কিন্তু একটাও বেশিদিন টেকেনি।
- কেন ?
- এরকম মনে হয় আমি কাউকে খুঁজছি। বুঝতে পারিনা কাকে ? তার সাথে যখন যার মিল খুঁজে পাই মনে হয় একেই। কিন্তু বুঝতে পারি আমি ভুল করেছি। আমার সাথে মেলেনা। ভেংগে যায়। হয় তার দিক থেকে, নাহয় আমার। তাই ভাংগার ভয়ে কারো সাথে আর এগোতে পারিনা। এখন একজনের সাথে কথা বলতে ভালো লাগে। কিন্তু সেই ভয়ে এগোতে পারিনা।
- আর তার ?
- সে এগোবেনা।
- হুম্, তার ছবি দেখতে পারি।
- নিশচয়ই। এই দেখুন।
বলে মোবাইলে একটা ছবি খুলে লোকটার দিকে এগিয়ে দিল। মোবাইলটি হাতে নিতে নিতে, লোকটি বললো, তা আপনি কাকে খুঁজছেন তার কোন বৈশিষ্ট্য ? তাকে চিনবেন কি করে ?
- জানিনা। কিন্তু খুঁজছি। একটা সবুজ ঘাসের মাঠ, সেই ঘাসের আগায় শিশির জমে। সামনে পাহাড়। আর ও। এই দৃশ্যটা আমি গাঁজা খেয়ে থাকলেই চোখে ভাসে। এখনো ভাসছে। অনেক চেষ্টা করি ও কেমন দেখতে চেনার, নাম জানার। আরো একটা দৃশ্য ভাসে ওই মাঠে অন্ধকার নেমেছে। কালো ঘাসের উপর আমি আর সে হাত ধরে হাঁটু মুড়ে বসে। ঘাড় থেকে রক্ত পড়ছে। একজনের লাথি। ঘোড়ার শব্দ। উফ্ আমি আর মনে করতে পারছিনা।
- একটা বাচ্চা, একটা পাহাড়ের কোলে দুটো কুটির।
- হ্যাঁ হ্যাঁ আপনি কি করে জানলেন, আমিও দেখেছি।
- শতদ্রু বাবু আপনি অন্য জন্মে বিশ্বাস করেন ?
- হ্যাঁ করি।
- আমিও এই একই আবছা আবছা স্বপ্নের মত জায়গাটাকে দেখেছি। আমার মনে হয় আমরা অন্য জন্মে পরিচিত। নাহলে একদিনের আলাপে এতটা বিশ্বাস করে মদ খেতে বসতে পারতাম না। শুধু তাই নয় আমি এই মেয়েটিকেও চিনি।
- কিভাবে ?
- মনে করতে পারছিনা। কিন্তু আমি আমার স্বপ্নে একে দেখেছি। আমাকে দাদা, ভাইজান বলে ডাকছে। আমাকে আর এক রাউন্ড গাঁজা দেবেন ?
দুজনে আর এক ছিলিম শেষ করতেই লোকটির সব মনে পড়ে গেল। সে সব বলে দিল। তারপর কাঁদতে লাগল। শতদ্রু থ মেরে বসে রইল। একটা দীর্ঘনি:শ্বাস পড়ল তার। লোকটি বললো এই মেয়েটি আমার বোন ছিল। আমি নিশ্চিত। আপনার বাচ্চাটির কথা ভেবে আমি আর ফিরিনি। আমি ফিরলে আমার সাথে বাচ্চাটিকেও মেরে ফেলতো ওরা।
শতদ্রু বললো - আমার সব মনে পড়ে গেছে। আমি তাহলে এখন কি করবো ? আমার কথা তো ও বিশ্বাস করবেনা। এতদিন তো আমি ওর ভালো বন্ধু ই ছিলাম। কিন্তু এবার এসব মনে পড়ার পর। আর সম্ভব না বন্ধু থাকা।
- তুমি ওকে এসব কিছুই বলবেনা। ওকে শুধু তোমার মনের কথা খুলে বলো। তারপর ওর হাতে ছেড়ে দাও। চুপ করে যাও। ও যেটা ভেবে করার করবে।
- বলছেন ? কিন্তু আমি জানি ও কিছু বলবেনা।
- সব ম্যাচ তো কেউ হারে বা কেউ জেতে এরকম হয়না। কিছু ম্যাচ অমীমাংসিত থাকে। আবার পরের জীবনে রিম্যাচ হয়। যদি হওয়ার হয় ও বুঝবে। নাহলে আবার পরের জীবনে।
শতদ্রু মোবাইলটা নিল। হোয়াটস্যাপ রেকর্ডার অন করে মেয়েটিকে ভালোবাসি বলে কেঁদে ফেললো। তারপর
ফোনটা রেখে দিল। লোকটি বাড়িতে ফোন করে বললো - হ্যাঁ শোনো, আমি আজ আমার এক নতুন বন্ধুর বাড়িতে থেকে যাবো।
বাড়ি ফিরবোনা। তোমার সাথে পরে আলাপ করাবো।
তারপর জড়িয়ে ধরলো শতদ্রুকে, আগের জীবনের হারানো বন্ধুকে,
" এই জীবনেও ও তোমার জীবনে খারাপ সময়েই এসেছে। ও ফিরে আসবে আজ না হোক কাল।"

Monday, June 19, 2017

The Last Injection

- আছে ?
- কত র মাল চাই ?
- ৩৫
গাঁজার পুরিয়া টা নিয়ে ট্রেনে উঠলেন যুবকটি। মাঝারি উচ্চতার, উস্কো খুস্কো চুল, চোখে কালো মোটা ফ্রেমের চশমা। কাঁধে ঝোলা ব্যাগ, পরনে সাদা পাজামা- ছেঁড়া কালো কুর্তা। ঝোলা ব্যাগে হাতড়ে দেখলেন। ইনসুলিন আর সিরিঞ্জটা ঠিক ঠাক আছে কিনা। উপায়টা আজকেই মাথায় এল আসলে। মাথায় এলো যখন করেই ফেলা যাক। আর ভাবনা চিন্তা করে লাভ নেই। অনেকদিন ধরে ঝুলছিল চিন্তাটা। আজ খুব সহজ সমাধান বেরোলো। একটা হোটেলে যাবে। সেখানে গাঁজা খাওয়া হবে। তারপর কিছু শেষ লেখা। এরপর বেশ দামী কলগার্ল আগে থেকে অর্ডার দেওয়া আছে। হোটেলের দালালকে বলেছে - একদম ফ্রেস মাল হলে ভালো হয়।
অনেক ন্যায় করল। যাওয়ার দিন একদম সব কিছু অন্যায় করে যেতে চায়। তাই টিকিট ও কাটেনি ট্রেনের । সবাইকে টাকায় ভরিয়ে দেবে কথা দিয়েছে। ব্যাংকে যা আছে শেষ কিছু। সব কিছু হলে মালকে বিদায় করে একটা ইনসুলিনের ইঞ্জেকশন চামড়া তে না, শিরাতে । সুগার ফল করবে, পটাসিয়াম ফল করবে দুমদাম। আর তার জীবন ও। আগে চরিত্র নীচে নামাতে চায়, তারপর পটাসিয়াম। তারপর আসবে সেই মুহূর্ত - হোটেলের এক রুমে কার্ডিয়াক আরেস্ট, ব্রেন ডেথ। সুইসাইড নোটে লেখা থাকবে, 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।'
দেখতে দেখতে হোটেলের সেই রাত এল। হোটেলের ম্যানেজার ফোন করে বললেন - স্যার মিস বিজলী আপনার রুমে যাচ্ছে। আপনি ওর সাথেই ওর রেট ফিক্স করে নিন। আর আমাদেরকে ভুলবেন না যেন স্যার। হে হে।

দরজাটা খুলতেই অবাক হতে হল। বছর বাইশ-তেইশের একটি ফুটফুটে মেয়ে, দেখে তো শিক্ষিত মনে হয়। কি করে এল এই লাইনে। চোখে মুখে একটা চাপা উদ্বেগ ঢাকার অসহায় চেষ্টা। নাহলে ক্লায়েন্ট বিরক্ত হতে পারেন। দরজা লাগিয়ে সামনের চেয়ারে এসে বসলো সে। পা দুটো ঢাকা থাকলেও সে দুটো যে কাঁপছে নজর এড়ালো না।

হঠাৎ বলে উঠলো মেয়েটি - নিন বাবু শুরু করুন। আমি খুলবো না আপনি ?

শুনে নিজের অট্টহাসি চাপতে পারলেন না বাবু। বাবু বললেন - এই লাইনে কতদিন ?

মেয়েটি উঠে এসে স্মার্টলি বাবুকে বিছানায় ঠেলে দিয়ে বললে - সারা রাত কি এরকম মুখেই গোয়েন্দাগিরি করবেন ? মাল্লু কিন্তু কমাতে পারবেন না। মানি হ্যায় তো হানি হ্যায়।

বাবু - তা তুমি কিসের হিসেবে টাকা নাও। ওয়ান শট, টু শট নাকি ঘন্টায় নাকি রাতের হিসেবে।

- ওয়ান শট, টু শট টা কি ?

এবার আবার হেসে উঠলেন বাবু। বললেন
- বুঝলাম নতুন। কারণটা জানতে পারি। আর তোমার নামও নিশ্চয়ই বিজলী নয়।

- এসবে আপনার জেনে কি হবে। আপনার যা দরকার পাবেন।

- তুমি যদি বলো আমিও বলবো। চিন্তা নেই তোমার টাকা তুমি পাবে। আমরা দুজনেই তো একই জায়গায় দাঁড়িয়ে।

- কি বলতে চান ?

- তুমি এসেছো শরীর বিক্রি করতে, আমি এসেছি প্রাণ বিক্রি করতে। এই যে সিরিঞ্জ।

- কিন্তু কেন ? আপনার তো টাকার অভাব নেই মনে হয়।

- আমার ও একি প্রশ্ন। কেন ? এই কবিতা টা শুনেছ? -
'শরীরের ভেতরও একটা জানালা আছে,
পর্দার ওপারে মন,
দুর্গন্ধে ঢাকা পড়ে যায় কেন তোমার জীবন ? '
ধুস, কিসব কাকে বলছি।

বিজলী -
' সূর্যের মত হতেম যদি,
সব কালো নির্বাক হয়ে যেত,
অসীমে বিলীন।
রক্তাক্ত বুকের 'পরে সময়ের মরা স্রোত,
বিকলাঙ্গ নদীতীর সেখানেও ছাপ রেখে যায়,
তবু স্মৃতিটুকু রয়ে যাক,
আমি হই আকাশ মলাট জুড়ে-
আলপিন তারা,
অজাত জন্মে হই আমি দিশেহারা।'
- আপনি এই কবিতা জানলেন কি করে ?
- আমি বাংলা হনার্সের ছাত্রী ছিলাম। অবচেতন চ্যাটার্জী আমার আধুনিক কবিদের মধ্যে খুব প্রিয় কবি। আমি ওনার সব লেখার ফ্যান। আমার বাবা- মা এক দুর্ঘটনায় মারা যান। আমার ভাইএর অসুখ। টাকা দরকার খুব তাড়াতাড়ি। আমি অনেক জায়গায় চাকরির খোঁজ করেছি। ফার্স্ট ক্লাস নাম্বার আছে। ভালোবেসে বাংলা পড়েছি। কিন্তু তবু চাকরি পেলাম না। সোজা পথ অনেক হল। এবার তাই আজ এই পথে নামলাম। আমি নতুন হতে পারি, কিন্তু আপনাকে সব ভাবে সন্তুষ্ট করতে পারবো আমার বিশ্বাস। শুধু আপনি আমার ফিজ টা কুড়ি হাজার দিয়ে যাবেন। টাকাটা খু-খুব দরকার আমার। যদি বেশি বলে থাকি এক রাতের জন্য তাহলে আর এক রাত আপনি যেখানে বলবেন।
বলে মাথাটা নিচু করলো। আবার বলতে শুরু করলো।
অবচেতন চ্যাটার্জীর প্রত্যেকটা লেখা পড়ে আমি কেঁদেছি। এত দরদ নিয়ে স্বতস্ফূর্তভাবে লেখেন। ওনার সাথে একবার দেখা করার খুব ইচ্ছে ছিল। কিন্তু হয়ে ওঠেনি । মানুষটার হৃদয়খানি অনেক বড়। একবার দেখা করে বলতাম আমার অবস্থা। উনি নিশ্চয়ই আমায় সাহায্য করতেন। কিন্তু আপনি কিসব বলছেন মরতে চান। দেখুন আমি কোন ঝামেলায় পড়তে চাইনা।
- যদি বলি আমি অবচেতন। আমার হৃদয়ে আর কোন প্রেম নেই। শুধু প্রহসন আছে। তাই কবিতা বেরোচ্ছেনা। তাই মরতে চাই। মরার আগের রাতে একটু মজা করে যেতে চাই।
মেয়েটি অবাক হয়ে তাকালো। একটু ভেবে মেয়েটি হেসে বললো - আপনি হতে পারেন না। আমার বিশ্বাস। সমাজ বিক্রি হয়ে গেলেও উনি হবেন না। যে ওরকম লিখতে পারে তার মত সত্যিকারের মানুষ আর যাই হোক এখানে আসবেন না।
বাবু এবার হো হো করে হেসে উঠলেন, বললেন
- ধরে ফেললেন দেখছি। মজা করছিলাম। কি বলবো বলুন জীবনে বেঁচে থাকার কারণ খুঁজে পাচ্ছিনা। তাই। আচ্ছা আপনি তো কাউকে বিয়ে করে নিতে পারতেন। আপনার স্বামী সব দেখতো।

- আমার বিয়ে ঠিক হয়েছিল। তার সাথে কয়েকবার বাইরে দেখাও করেছি। সে আমায় চুমু খেয়ে বলেছে আমায় ভালোবাসে। বাবা-মা মারা যাওয়াতে পণের টাকা দিতে পারতাম না, ভেংগে যায়। ভালোবাসা ভেংগে যায়। অনেক খুঁজে যখন চাকরিও পেলাম না। ভাবলাম সমাজটাই তো বেশ্যা। আমিও নাহলে কয়েকটা রাতের জন্য হলাম।

- বুঝলাম, গাঁজা খাবেন ?

- আমাকে হঠাত আপনি করে কথা বলছেন কেন ?

- আপনি যেটা ডিজার্ভ করেন তাই করছি। গাঁজা ?

- আপনি তো ক্লায়েন্ট। আপনি যা বলবেন করবো। শুধু প্রাণে মেরে ফেলবেন না। গাঁজা আগে কখনো খাইনি। তবে আপনি বললে খাবো। আমার দরকারও। শুনেছি গাঁজা খেলে হুঁশ থাকেনা সমাজের।
গাঁজা খেয়ে দুজনে বসলো জানালার ধারে। এসি অফ করে জানালাটা খুলে দিলেন বাবু। দুজনে আকাশের দিকে তাকিয়ে রইলো। তারা রাও আজ বেশ্যাবৃত্তি ছেড়ে যেন কারো শেষ ইঞ্জেকশনের অপেক্ষায়। দুজোড়া চোখের তারায় তারাদের অভিব্যক্তি হৃদয়ের রক্তস্রোতে হিন্দোল তুলছিল। বৃষ্টি নামল।

বাবু বললেন
- আমি আপনাকে স্পর্শ করবোনা। কিন্তু আমি আপনাকে যা বলবো আপনাকে শুনতে হবে। আপনার টাকা আমি দিয়ে দেবো চিন্তা নেই।

- বলুন, উত্তর এল।

মেয়েটির মাথা ঝিমিয়ে এসেছে। দূরে কোথাও একটা হাতুড়ি ঠোকার আওয়াজ ও এখন তার কানে এসে ঢুকছে। বৃষ্টি তার কানে সেতার বাজাচ্ছে। এমন সময় বাবু শুরু করলেন।

- ওই দূরে দেখতে পাচ্ছেন, একটা ল্যাম্পপোস্ট আর তার ছায়াটা কিরকম বৃষ্টির জলে ভিজছে দেখুন। আপনি অনুভব করুন আপনি ওই ছায়াটা। আপনি ও মিশে গেছেন বৃষ্টিতে। আপনি অনুভব করুন আপনি সেই বৃষ্টির ফোঁটা। অনেক উপরে অনেক্ষণ আপনাকে হাওয়ায় ভাসিয়ে রেখেছিল। তারপর আর ধরে রাখতে পারেনি রতিতৃপ্ত মেঘ। আপনি ঝরে পড়ছেন পৃথিবীর শরীরে।
বাবু একটু থেমে হঠাত উত্তেজিত হয়ে বলে উঠলেন - দেখুন কত জোরে বৃষ্টি নামছে। বৃষ্টি আজ পাগল হয়ে গেছে। আমিও পাগল হয়ে গেছি। আমার ছটা ইন্দ্রিয় গিটারের ছটা তারের মত বৃষ্টির সুরে বাজতে চাইছে। আমি কবিতা লিখছি আবার -
যেভাবে বুড়ো বটের ঝুরি ধরে সন্ধ্যে নামে,
রংগের আদর মাখে ভেজা পাতা,
সেভাবে আমার সামনে তুমি এলে,
আবেগের হাওয়া মেখে,
পেন ধরো তুমি,
ফুটে ওঠো না-লেখা কবিতা।
হাঁপাতে লাগলেন উত্তেজনায় বাবু। মাথা ধরে বশে পড়লেন। হঠাত বাবুর চোখ ভিজে এল। ধরা ধরা গলায় সামনের বাড়িটার দিকে আঙ্গুল তুলে বলে যেতে লাগলেন।
'সমাজ তুমিই আসল বেশ্যা, ফাঁপা,
তাই যারা আজও সত্যি হয়ে আছে,
পড়ছে ধুলোয় চাপা।'
থর থর করে কাঁপতে লাগলেন উত্তেজনায় । একজন হাত-পা কাটা মানুষ হঠাত তার হাত পা ফিরে পেয়েছে যেন। সে উত্তেজনায় কাঁপছে। যে এতক্ষণ অন্য একজন ছিল। অজস্র যন্ত্রণা সেই বাবুর চোখে মুখে ঠিকরে বেরোচ্ছে। তাকে যেন কোন সাপ কামড়েছে। বিষের জ্বালায় ছটপট করছে। হঠাত কাঁদতে লাগলো, যেন সে একজন বিবাহযোগ্যা যুবতী, তাকে কেউ বিয়ের রাতে ধর্ষণ করেছে। মাথাটা ঝিম ঝিম করছে মেয়েটির। মানুষটা কি পাগল ? চোখ বুজে এল ঘুমে। বিছানায় মাথা এলিয়ে দিলো সে।
'আপনি কে ? ' বলে ঘুমিয়ে পড়লো মেয়েটি। অর্জুনের সহস্র তীর অজেয় ভীষ্মকে ধরাশায়ী করেছিল। আজ মেয়েটির একটি শেষ প্রশ্ন ইনসুলিনের থেকেও মারাত্মক গভীরতায় বাবুকে বিদ্ধ করলেন। কিন্তু উলটো পথে। সেই কবিতা ফিরে এসেছে অবচেতনের । অবচেতন কে?

++++
এতটা পড়ে থামলে থামলেন অবচেতন। লাইভ টিভি শো চলছে। সঞ্চালক ও উপস্থিত সকলে হাততালি দিয়ে উঠলেন। সঞ্চালক প্রশ্ন করলেন
- আপনার গল্পের চরিত্র, কথা সব এত জীবন্ত। এগুলো কি সত্যি ? আমরা সবাই জানতে চাই।
হাল্কা হেসে অবচেতন বললেন,
- সত্যি হলে মেয়েটি নিশ্চয়ই আমার এই লাইভ ইন্টারভিউ দেখছে। মেয়েটি যেন একবার আমার সাথে যোগাযোগ করে। দরকার ছিল। সি ওয়াজ মাই লাস্ট ইঞ্জেকশন।

Buddha, the enlightened

সকাল হবে হবে করছে , প্লার্টফর্মে ট্রেন থামলো, একটি ছেলে উঠলো ট্রেনে ছুটে এসে। একদম ভোরের প্রথম ট্রেন, ফাঁকা ফাঁকা। একটা কোণে গিয়ে বসে পড়ল সিটে। তার পাশে আর সামনে পেছনে আরো পাঁচজন এসে বসলো। ট্রেন ছাড়ার সময় হয়ে এসেছে। হঠাত সাদা কাপড় পড়ে এক মুণ্ডিতমস্তক যুবক লাঠি হাতে উঠল ট্রেনে। ট্রেন ছেড়ে দিয়েছে। ধীরপায়ে এসে সে ওই ছয়জনের পাশেই বসলো।
ট্রেন চলতে লাগল। সবাই এদিক ওদিক তাকাচ্ছে আর মাঝে মাঝে চটিপায়ে ওই সাদা কাপড়ের লোকটির দিকে আড় চোখে দেখছে। শীর্ণকায় শরীর, অতি সাধারণ এক মুখ, চোখ দুটি কোটরস্থ, উজ্জ্বল এবং শান্ত । শারীরী ভাষা এতটাই অন্যরকম শান্ত যে বয়স কম হলেও সম্মান করতে মন জাগে।
কৌতুহল চাপতে না পেরে একজন প্রৌঢ় বলে ফেললো - কেউ মারা গিয়েছে নাকি ?
সাদা কাপড়ের লোকটি উত্তর দিল - হ্যাঁ, অনেকে। আমার সব ঋণাত্মকতা মারা গিয়েছে।
এরকম একটা অদ্ভুত উত্তর শুনে প্রশ্নকর্তা খুব কৌতুক অনুভব করলো।
উত্তর দিল - তা আপনি কি সাধু ?
উত্তর এল - আমি এমন একজন যে সর্বোচ্চ জ্ঞান লাভ করেছি । পরম সত্যকে জেনেছি। আর সেটা সবার মাঝে ছড়িয়ে দিতে এসেছি। সংসারে মানুষের দু:খ কষ্টের উপশম করতে এসেছি। আমি একজন বুদ্ধ। সাধুও বললে আপত্তি নেই।
'তাই নাকি' এবার প্রথম সেই দাঁড়িওয়ালা যুবক ব্যংগ করে উঠলো।
'তা সাধু আপনি পারবেন আমার সমস্যার সমাধান করতে ? '
উত্তর এল, 'বলুন'
যুবক শুরু করলো।
' আমাকে সবাই কেমো বলেই জানে, হসপিটালে ডাক্তার ছিলাম ক্যান্সার বিভাগে। তারপর আমার একটি মেয়ের সাথে বন্ধুত্ব হয়। প্রচুর কথা হত। মেয়েটির সংগে আমার একটি ভালোবাসার সম্পর্ক তৈরি হয়।তারপর জানতে পারি ও আমাকে প্রতারণা করেছে। আমাকে না জানিয়েই অন্য একটি ছেলের সাথে ঘুরে বেড়ায়। রাগে অপমানে আমি ছটপট করতে থাকি। আমি সেই ছেলেটিকে একদিন আলাদা করে নিয়ে বসি। ছেলেটি আজেবাজে বলায় তাকে খুন করে দিই। আমার জেল হয়ে যায়। জেলে যাওয়ায় আমি চাকরি থেকে বরখাস্ত হই। জেলে ভালো ব্যবহারের জন্য আমি আজ ছাড়া পেয়েছি।কিন্তু রোজ রাতে ছটপট করতাম ছেলেটাকে খুন করেও আমার শান্তি হয়নি। শুনেছি ও আবার বিয়ে করেছে অন্য একজনকে। তাকেও খুন করবো যাচ্ছি। কিন্তু জানিনা শান্তি পাবো কিনা। এর সমাধান কোথায় বলুন। মেয়েটাকে খুন করলে কি শান্তি হবে নাকি নিজেকে ? '
বুদ্ধ স্মিত হেসে তাকালেন তার দিকে। কি অদ্ভুত শান্ত সেই হাসি। একটা সুনামিও স্থির হয়ে যেতে পারে সেই হাসি চোখের রেটিনায় চুম্বন করলে।
- তুমি ওকে ভালোবাসতে ?
- হ্যাঁ।
- কতটা ?
- অনেক। এখন ঘৃণা করি।
- আচ্ছা তুমি কোন ফুল পছন্দ কর ?
- গোলাপ।
- গোলাপ দেখলেই মনে হয় তুলে ওকে দিতে ?
- হ্যাঁ মনে হয়।
- আচ্ছা তুমি কখনো শরতের সকালে শিউলি গাছের তলায় গিয়ে প্রাণ খুলে শ্বাস নিয়েছ ?
- হ্যাঁ নিয়েছি।
- কেমন লেগেছে ?
- খুব ভালো।
- তোমার মনে হয়েছে গাছের সব শিউলি ফুলগুলো তুলে ওর হাতে দিতে ?
- না শিউলির ব্যাপার টা আলাদা। ওকে বরং গাছের তলা থেকে দাঁড়িয়ে আমার মত প্রাণ খুলে শ্বাস নিতে বলবো।
- শোন তুমি গোলাপ কে পছন্দ কর আর শিউলিকে ভালোবাসো।
- তার মানে কি বলতে চান ?
- ভেবে দেখো, যে তোমার কোনদিন ছিলনা, তোমার আড়ালে অন্যের সাথে সম্পর্ক করেছে সেই ফুলকে ভালোবেসে থাকলে তাকে যে গাছে মানায় সেখানেই থাকতে দিয়ে হাসিমুখে সরে এসো।
- কিন্তু এভাবে চলে যেতে দেওয়া যায় না যাকে ভালোবাসা যায়।
- হ্যাঁ যায় এটাই ভালোবাসা। ওকে ছেড়ে দাও। ফিরে না এলে ও তোমার ছিলোনা কোনদিন। শেষ দিনে কতটা তুমি ভালবেসেছো মানুষকে, কতটা নম্রভাবে জীবন কাটিয়েছ, কতটা ভালোভাবে কাউকে যেতে দিয়েছ যে তোমার জন্য নয়, এটাই শুধু মাথায় থাকবে।
অনেক্ষণ চুপ থাকার পর হঠাত ধরা গলায় প্রথম যুবক বললো
- কিন্তু আম-মি যে মানুষ খুন করেছি, অনেক বাজে কাজ করেছি।
- যত কঠিন তোমার অতীত হোক, তুমি আবার নতুন শুরু করতে পারো।
- আমি কিভাবে শান্তি পেতে পাবো। ও আমাকে শান্তি দিত।
- ও নয়, শান্তি একমাত্র তুমিই নিজেকে দিতে পারো। বাইরের কেউ নয়।
- কিন্তু সাধু আমি অনেক খারাপ কাজ করেছি। ও আমায় ছেড়ে যাওয়ার সময়, আমি মেয়েদের প্রতি ঘৃণা থেকে অনেকের সাথে ফ্লার্ট করতাম। এর মধ্যে অনেকে নিশ্চয়ই ভালো ছিল। ওদের কে বন্ধু বলতাম। বেশি কিছু দাবী করলে ঝেড়ে দিতাম। আমাকে তো ওরা খুব ঘৃণা করে এখন।
- বেশ তো। সবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিও। এতে যদি শান্তি পাও। কেউ তোমার সাথে খারাপ কিছু করলে তাকেও ক্ষমা করে দিও। কখনো দেখোনি সকালের আলো কিভাবে জানালার ফাঁক চিরে প্রবেশ করে। ঠিক সেভাবে আঘাত পেলে সেই স্থান দিয়ে আলো প্রবেশ করে যদি তুমি চাও।
- আপনি কি করে ক্ষমা করেন যারা আপনার সাথে দুর্ব্যবহার করে ?
- হয়তো তারা ভুল করে, হয়তো তারা আমায় ভুল বুঝে করে। যাই করুক, আমি জানিনা তারা কি পরিস্থিতিতে করে। সবাই যে যার পরিস্থিতির স্বীকার। ক্ষমা করতে গেলে বুঝতে শিখতে হবে। বুঝতে গেলে ক্ষমা করতে জানতে হবে। তুমি জানোনা তার পরিস্থিতিতে তুমি কি করতে। তার মধ্যেও রাগ, ঘৃণা, ক্ষোভ সব আছে। রাগ মানুষের বুদ্ধিনাশ করে। সে সেটাই ভাবে যেটা সেই সময় তার পরিস্থিতি আর অভিজ্ঞতা ভাবতে বাধ্য করে। কাউকে ক্ষমা না করলে শান্তি পাবেনা। একমাত্র আলো পারে অন্ধকার কে দূর করতে। অন্ধকার পারেনা। তাই কাউকে সহজে বিচার কোরোনা। তুমি কেউ নও বিচার করার।
- রাগ কে বশ করার উপায় কি ?
- তার ক্ষতি করা খুব কঠিন যে কিছুই চায়না, শুধু ভালোবাসতে জানে। পৃথিবীর সব যুদ্ধ জয় করার থেকে নিজেকে জয় করা বড় জয়। মানুষের মন নিজেই নিজের সব থেকে বড় শত্রু আর সব থেকে বড় বন্ধু । তুমি কে পুরোটাই নির্ভর করছে তুমি কি ভাবছ তার উপর। নিজেকে জয় করতে পারলেই তুমি বুদ্ধ। প্রকৃত
জ্ঞানী। অনেক জন্মের অনেক ধাক্কা, যন্ত্রণা অভিজ্ঞতা আর সাধনা মানুষকে সেই জায়গায় নিয়ে যায়। আমি বলবো তুমি নিজেই সেই পথ খোঁজো । প্রকৃত জ্ঞানের পথ। হাজারটা বড় কথার থেকে একটু সাধনা সেই পথকে ত্বরাণ্বিত করে।
- সবাই যদি প্রকৃত জ্ঞানী হয়, তাহলে তো আর কেউ সংসার করবে না ।
- কেন সেটা হবে। বরং লোকে আরো শান্তিতে সংসার করবে।
- কেন ? আপনার পথ তো সন্ন্যাসের পথ।
- সংসারে জ্ঞানীর মত বেঁচে থাকাও তো একরকম সন্ন্যাস। হিমালয়ের কোলেও ফুল ফোটে।বাড়ির দালানেও। দুটোই সুন্দর। কখনো যদি কোন ফুল আর শিশুর দর্শন তুমি বুঝে থাকো তাহলে তোমার পৃথিবী অনেক শান্তিময় আর সুন্দর হয়ে উঠবে।
- কিন্তু যারা আমাকে ভুলে বুঝেছে তাদের আমি কি করে বোঝাবো, যে আমি পাল্টাতে চাই নিজেকে। যারা অপমান করেছে, আমাকে নিয়ে খেলেছে, মুখে একরকম বলে কাজের বেলায় যারা মুখ ফিরিয়ে নিয়েছে তাদের ক্ষমা করে লাভ ?
- ক্ষমা করলে শান্তি পাবে। শান্তি পেলে পৃথিবীটা অনেক সুন্দর লাগবে। প্রাণ খুলে শ্বাস নেবে। হাসবে। যে যা করেছে, তাদের ক্ষমা করে দিও। এগিয়ে যাও সামনের দিকে। তারা কেউ আবার নিজের ভুল বুঝতে পেরে সত্যি ফিরে আসতে চাইছে এরকম মনে হলে ইচ্ছে হলে ফিরিয়ে নিও। নাহলে বুঝিয়ে দিও তুমি ফেরাতে চাওনা। সবাইকে ফেরানোও তোমার দায় নয়। এই পৃথিবীতে তোমার স্নেহ ভালোবাসা র সব থেকে বেশি দরকার তোমার নিজের। কাউকে আবার ফেরাতে গিয়ে নিশ্চিত থেকো সে আবার তোমায় অপমান করবেনা। কেউ না এলে একাই হেঁটে যেও। যে ঠিক বোঝার ঠিক সময় হলে বুঝে নেবে। সেটা তোমার দায় নয়। একটা কথা মাথায় রেখো, আমি বলছি বলে নয়, তোমার রাস্তা তোমাকেই হাঁটতে হবে। একাই।
ট্রেনটা থামলো। বুদ্ধর সম্মোহনী শক্তিতে সবাই তখন বশীভূত। বুদ্ধ ধীর গতিতে নেমে গেলেন। তার সাথে সেই ব্যংগ কর্তাও। বুদ্ধ প্লার্টফর্মে নেমে জানতে চাইলেন - কি ব্যাপার ? এখানে নামলে ?
লোকটি হাঁটু মুড়ে বসে পড়ল একজন শীর্ণকায় সাধারণ চেহারার শ্বেত বস্ত্র ধারী যুবকের সামনে।
- আমি আপনার সাথে থাকতে চাই।
বুদ্ধ হেসে তার মাথায় হাত দিলেন। সকালের আলো তখন চারিদিকে ছড়িয়ে পড়েছে।

Thursday, June 1, 2017

বর্-অফ্

'ও তাহলে তুই বিয়ে করবিনা, কুমুদ ? '
অবাক হয়ে কুমুদুনীকে প্রশ্নটা করলেন তার কাকিমা ।
কাকিমা মধ্যবয়স্কা প্রাচীনপন্থী, হোমমেকার। স্বামীই তার ধ্যান-জ্ঞান। বিষয়আশয়, সংসার সামলানো, বিকেলবেলা থেকে সিরিয়াল এই তাঁর জীবন।
কুমুদিনী তাঁর মেয়ের বয়সী। সে
একগাল হেসে উত্তর দিল,
'কেন করবোনা? তবে তোমাদের মত নয়। '
কুমুদিনী নামটা তার বাবার দেওয়া। বাবা রবি ঠাকুরের বড় ভক্ত। তাই মেয়েকেও ওইরকম নাম দিয়েছিলেন। কিন্তু বন্ধুরা তাকে কু-মুড বলেই ডাকে। রবি ঠাকুরের চরিত্রগুলোকে ন্যাকামি রিগ্রেসিভ ছাড়া কিছু লাগেনা তার। কলেজে মাস্টার্স পাস করেছে তার উপর বিজ্ঞানবিভাগে। প্রোগ্রেসিভ লিবারেল চিন্তাভাবনা তার। ওই রবিঠাকুরের চিন্তা লেখাকে তার পুরুষতান্ত্রিক সমাজের পাকামো ছাড়া কিছু মনে হয়না। তার বিয়ের বয়স হয়েছে বলে বাড়ির চিন্তার শেষ নেই।যেন তাকে বড় করেছিল টুক করে বরমালাটা নিয়ে কারো গলায় ঝুলে যেতে। কিন্তু তার হাবেভাবে সেসব নেই। এই পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে সে এক সোচ্চার ভাষণ। তার আশেপাশে ছেলের অভাব নেই। যাদের বা কুমুদের একটু ভালো লাগতো তাদের চরিত্র দেখে তাদের পোষা বন্ধু বানিয়ে নিয়েছে। যেসব বাড়ি থেকে তাকে দেখতে আসে তাদের ছেলেকে একটা ঘরের কোণে ডেকে নেয়। ছেলে ভাবে কতকিছু। কিন্তু কুমুদ আড়ালে ডেকে বলে - 'আমি একজনে সন্তুষ্ট নই।' কুমুদের আর তাই কোন সম্বন্ধ বিয়ে অব্দি গড়ায় না।
এহেন কুমুদের এরকম উত্তর শুনে কাকিমা বললেন - 'আমাদের মত নয় তো বুঝলাম, তো তোর ক্রাইট্রেরিয়া গুলো কি শুনি। '
কুমুদ উত্তর দিল - 'এমন কেউ যে বড়লোকের ছেলে। কম কথা বলবে, কম প্রশ্ন করবে, আমি রেগে ঝেড়ে দিলেও চুপ থাকবে। আমার জীবনের বন্ধুত্বের সম্পর্কগুলোকে ঘাঁটাবেনা। রান্না করে দেবে। কাপড় কেচে দেবে। আমার গা হাত ব্যথা হলে হাত পা টিপে দেবে। আমি মদ খেলাম না সিগ্রেট খেলাম, কোন বন্ধুর সাথে সিনেমা দেখতে গেলাম, ঘুরতে গেলাম তার কোন কিছু বলার থাকবেনা। আমি যখন চাইবো চেষ্টা করবে সময় দেওয়ার। তার বাড়ির দায়িত্ব তার। তাকে আমার বাড়িতে এসে থাকতে হবে, আমার বাবা-মা কে দেখতে হবে। আমার মনে হলে মাঝে মাঝে তার বাড়িতে গিয়ে ঘুরে আসবো। '
এতক্ষণ মুখ হাঁ করে শুনছিলেন কাকিমা। কিছু বলতে গিয়েও বেরলোনা, শুধু একটা কথাই ঢোক গিলে বললেন,
' এরকম কোন শিক্ষিত ছেলে পাবি ? '
'বেশি শিক্ষিত নিয়ে আমি করবোটা কি? চৌধুরী পরিবারে কোচিং সেন্টার খুলবো? '
এরকম কুমুদিনী যে বাড়ির বিয়ের চাপে সত্যি সত্যি একজন ওরকম ঘরজামাই হোমমেকার কে কোথাও থেকে ধরে নিয়ে আসবে কে জানতো। যেদিন প্রথম ছেলেটি চৌধুরীবাড়িতে ঢুকেছিল, দেখে মনে হয়েছিল কোন রাস্তার ভিক্ষুক। দুচোখের তলায় কালি, চুল উস্কো-খুস্কো, দুটো গাল ঢুকে গেছে, চোখে মোটা ফ্রেমের চশমা, হাতে লাঠি। মুখেচোখে এমন একটা বিষাদের ভাব যেন তার থেকে দুখী আর কেউ নেই।
কুমুদ বাড়িতে চালিয়েছে যে এর মা-বাবা মারা গেছে তাই ওরকম।
আর বন্ধুদের কাছে বলেছে, 'একটা গাধাকে পেয়েছি। ট্রেনে বাড়ি থেকে পালাচ্ছিলাম সেই সময়। মালটা বসেছিলো ট্রেনের জানালা দিয়ে বাইরের দিকে ক্যাবলার মত তাকিয়ে ছিল। ওকে অনেকভাবে পরীক্ষা করলাম, খেতে টেতে পায়না বলে এদিক ওদিক ঘুরে বেড়ায়। মাধ্যমিক পাশ। কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে এখন হাতে কোন কাজ নেই। আমি ভাবলাম, ওকে আমার বাড়িতে আমার বর সাজিয়ে নিয়ে গেলে কেমন হয়। আমার ও আর বিয়ে বিয়ে করে কেউ চেঁচাবেনা। ওর ও থাকা খাওয়া হয়ে যাবে বলে অফারটা দিলাম। ছেলেটা একবাক্যে একবার ঘাড় নেড়ে জানালো সে রাজি। আর এটাও বললো আমি যবে বলবো বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। '
কুমুদ ছেলেটির নতুন এক নাম দিয়েছে ঘুড়ি। মুখের ভাব সব সময়ই এক। এক অদ্ভুত বিষাদের ছায়া। বাড়ির সবাই তার কাজে খুব খুশি, তাই শুরুতে আপত্তি থাকলেও এখন সবাই তাকে নিয়ে খুশি। উড়িয়ে নেয় সুবিধেমত যে যখন পারে । রাতে বন্ধ দরজার এপারে কুমুদ খাটে ঘুমায়, ঘুড়ি নীচে মেঝেতে মাদুর পেতে ।
কুমুদের বাবা শুধু মেনে নিতে পারেন না। তাঁর বয়স হয়েছে। ডায়াবেটিসের রুগী। কুমুদকে তাঁর এখনো বাচ্চা মেয়ে লাগে, আজ আছেন কাল নেই। এরকম একজনের হাতে তাঁর মেয়েকে ছেড়ে যেতে মন চায়না।
একবার মেয়েকে এটা নিয়ে বলতে মেয়ে বলেছিল -
' দেখো বাবা, তোমাদের যুগে তোমরা মেয়েদের ঝি-বাঁদীর চোখে দেখেছ। এটা আমাদের যুগ। আমরা ছেলেদের চাকর করে রাখব।'
এভাবেই দিন কেটে যাচ্ছিল। হঠাত একদিন কুমুদের কাকু মারা গেলেন। কাকু ছিলেন পন্ডিত মানুষ। এমন কোন বিষয় ছিলনা যেটা নিয়ে তাঁর জ্ঞান ছিল না। কুমুদ বলতো চলমান উইকিপিডিয়া। তিনি মারা যাওয়াতে বাড়িতে শোকের ছায়া নেমে এল। এদিকে কাকুর ছেলের আর ছয় মাস পর উচ্চমাধ্যমিক পরীক্ষা, নানারকম এন্ট্রান্স এক্সাম। এতদিন তার বাবাই পড়াতেন। তিনি মারা যাওয়াতে সব দায়িত্ব এসে পড়ল কুমুদের ঘাড়ে। কুমুদ পড়েছে মহা বিপদে। সে পরীক্ষার আগে সাজেশন করে পাশ করেছে। একটা বিষয়ে মাস্টার্স। উ:মা: তে তার যদিও একদম ফুল মার্ক্স অংকে। উচ্চমাধ্যমিকের বিজ্ঞান তাই তাও একটু পড়াশোনা করলে পারবে। কিন্তু কাকুর ছেলের কঠিন অংক গুলো সব মাথার উপর দিয়ে যায়। কোন মাথা মুন্ডু বুঝতে পারেনা কি করবে। কঠিন বিক্রিয়াগুলো কি করবে ধরতে পারেনা। অদ্ভুত অদ্ভুত সব পদার্থবিদ্যার অংক কি করবে বুঝতে পারেনা। সব সাজেশনের বাইরে। অগত্যা বন্ধুদের বলে। বন্ধুরা কে কত ব্রিলিয়ান্ট দেখাতে অংক কষে পাঠায়। সুন্দরী মেয়ের ব্রিলিয়ান্ট বন্ধুর অভাব হয়না। এ বলে আমায় দেখ, ও বলে আমায়।
সে নাহলে এভাবে তাও কিছুটা ম্যানেজ করা গেল।কিন্তু বাংলা, ইংরেজি ? নোট মুখস্ত করে নাম্বার পেয়েছে সে। ভালো নাম্বার পাওয়াতে অনেকে হিংসে তে জ্বলে যখন তার জ্ঞানের সংগে নিজের জ্ঞান জাহির করতে এটা পড়েছিস, ওটা পড়েছিস বলতো তখন সে বলে দিত হ্যাঁ। সে পড়ুক, নাম শুনে থাক বা নাই পড়ুক। প্রেস্টিজ ইস্যু। কিন্তু এখন ? গ্রামার বই পড়বে সে ? নাকি ডিক্সনারি মুখস্থ করবে ? মুখে যখন ফটর ফটর ইংলিশে কথা বলে জানত না এত ভুল বলে। সাহিত্য ভালো জানে বলে দাবী করে এরকম বিজ্ঞানের বন্ধু আছে, কিন্তু কাকুর মতো অথেণ্টিক হবে এরকম কেউ নেই। এমতবস্থায়, তার কাকুর ছেলে যা পারতনা বা চেক করাতে হত, কুমুদ বলতো - তুই টেবিলে রেখে দিয়ে রাতে ঘুমিয়ে যাবি। আমি সময় মত সকালে নিয়ে তোকে যবে হোক চেক করে দিয়ে দেবো।
শুরুতে প্রচুর অংক আটকাতো তার কাকুর ছেলের। কিন্তু যত দিন যাচ্ছে তার কাকুর ছেলে সবই নিজে পেরে যাচ্ছে, মনে হচ্ছে এবারে যে পরীক্ষাতেই বসবে পেয়ে যাবে। কুমুদের খুব আনন্দ হল। ভাবলো গিয়ে একবার তার কাকুর ছেলেকে এনকারেজ করা দরকার। ভেবে তার পড়ার ঘরে গিয়ে বললো - 'কিরে ভাই তোর ব্রেন খুলে গেছে দেখছি। আসলে টিচার টা কে দেখতে হবে তো। '
ভাই বললো - 'হ্যাঁ সত্যি আমি তো অবাক হয়ে গেছি। তোকে বলতাম, তোর মাথায় গোবর ভরা। কিন্তু তোর ট্যালেন্ট দেখে মনে হল বাবার থেকেও তুই বেটার। সেদিন ওই অংক গুলো তুই তিন চার রকম ভাবে করে দিয়ে গেলি, আমি ওই ভাবেই ক্লাসে করেছি। জানিস আমায় স্যার কি বলেছেন ডেকে? ইউ আর এক্সেপসানালি ব্রিলিয়ান্ট। তবে উ:মা: এ যেন সিলেবাস মেনেই করি অংক। তবে দি সেদিন ওই জড়তা ভ্রামকের অংক টা আমি বুঝতে পারছিনা তুই কিভাবে করেছিস ?'
দিদি এতক্ষণ হাঁ করে শুনছিল। সে যে এত ব্রিলিয়ান্ট সে নিজেই জানতনা।তার বন্ধুরা এত কাজের ভেবেই ভালো লাগছে। সে বললো কই দেখি খাতা ?
ভাই খাতা এগিয়ে দিল। খাতায় করা চিন্হ গুলো দেখে তার মাথা গেল ঘুরে। এসব কি ? 'কে করেছে এগুলো ? ' বলে উঠলো কুমুদ।
সেদিন ঘরে একটা সভা বসলো। কুমুদ আত্মাতে বিশ্বাস করতো না। কিন্তু এই ঘটনার পর ? প্রায় হুবহু তার কাকার মত জঘন্য হাতের লেখায় হিজিবিজি করে একের পর অংক নানারকম ভাবে করা। কেউ যেন মোবাইল গেম খেলার মত আনন্দ নিয়ে করেছে অংক গুলো। প্রত্যেকটা সমাধানের পর লেখা 'গেম ওভার'। বাড়িতে যে কয়েকজন লোক, কুমুদ ছাড়া কারো ধারে কাছে শিক্ষা নেই যে ওইভাবে অংকগুলো নিয়ে খিল্লি ওড়াবে। শুধু তাই নয় বাংলা, ইংরেজি তেও যেরকম ভাবে কারেকশন করেছে। প্যারাগ্রাফ, বিশ্লেষণ অসাধারণ। সহজ সরল ভাষায়, যেখানে যে টার্ম একদম দরকার সেখানে সেটা। এটা কাকু ছাড়া কেউ পারতো না। মারা যাওয়ার পরও কাকু তার ছেলেকে দেখাচ্ছেন এভাবে।
বাড়িতে সবাই ঠিক করলো ব্যাপারটা কাউকে বলার দরকার নেই। গয়া তে কাকুর পিন্ডি দেওয়া হবে যত তাড়াতাড়ি সম্ভব। পরেরদিনই টিকিট কাটার কথা ছিল, যদি না আবার একটা অস্বাভাবিক ঘটনা ঘটতো বাড়িতে। ভাই এর মৃত্যুর পর কুমুদের বাবা খুব ভোলা মনের হয়ে গেছিলেন। তার উপর সেদিন বিকেলে যখন জানতে পারলেন তার ভাই এর আত্মা এখনো শান্তি পায়নি, আরো আনমনা হয়ে গেলেন। তারপর দিন সকালেই হঠাত অজ্ঞান হয়ে গেলেন। কুমুদ তার বাবা শুয়ে আছে মাটিতে দেখে ঘুড়ি কে ডাকতে লাগলো চেঁচিয়ে। একটু দূরে ওখানকার ডাক্তার নৃসিংহ বাবু আছেন ঘুড়ি সাইকেলে করে গিয়ে, ডেকে নিয়ে আসবে। তার ভাইও ঘরে নেই। ওই বোধহয় সাইকেলটা নিয়ে গেছে। মাথা কাজ করছিল না। কুমুদ নিজেই ছুটে গেল ডাক্তার ডাকতে। কুড়ি মিনিট পর যখন ডাক্তার নিয়ে কুমুদ বাড়ি এল, দেখল, বাড়ির লোকেরা একটা ঘরের বাইরে উঁকি ঝুঁকি মারছে। সাইকেলটাও যথাস্থানে।মানে ভাই ফিরে এসেছে। কিন্তু সে ও তো বাইরে উঁকি ঝুঁকি মারছে। ব্যাপারটা কি ? বাবার কিছু হল না তো ? ছুটে গেল ডাক্তার কে নিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে দেখল একি। ঘুড়ি !! তার বাবার এক হাতে স্যালাইন চলছে। আর ঘুড়ি তার বাবার পায়ের কাছে হাত দিয়ে ঘষছে। ডাক্তার চেঁচিয়ে বললেন, একি বাড়ির চাকরের হাতে একজন মানুষের স্বাস্থ্যকে ছেড়ে দিয়েছে।
কুমুদ তেড়ে গিয়ে কিছু বলতে যাচ্ছিলো, তাকে থামিয়ে দিয়ে ওর বাবা বলে উঠলো জড়তা ভরা স্বরে। 'ও চাকর নয় ' বলে চোখ মিললেন।
'বাবা তুমি ঠিক হয়ে গেছ? ' বলে বাবাকে জড়িয়ে ধরলো কুমুদ।
এবার মুখ খুললো ঘুড়ি।
নৃসিংহ বাবুকে বললো - নমস্কার আমি ডা: স্বপ্নলোচন দত্ত। এখানে আসার জন্য ধন্যবাদ। ইট ওয়াজ জাস্ট আ সিম্পল কেস অফ ডায়াবেটিক হাইপোগ্লাইসেমিয়া, দেখে বুঝতে পারি, কিন্তু ইমিডিয়েট ট্রিটমেন্ট দরকার ছিল। তাই কাউকে কিছু না বলে সাইকেল নিয়ে বেরিয়ে যাই প্রয়োজনীয় জিনিস আনতে। এখন ভয়ের কারণ নেই। কিন্তু খাওয়া দাওয়াটা ঠিক করে করতে হবে। আর আমি ফিরে দেখি ওনাকে জড়িয়ে ধরে সবাই কান্নাকাটি করছিল। ওটা ওনার হেলথের জন্য ভালো ছিলনা একেবারেই। তাই সবার সাথে বাজে ব্যবহার করতে হয়েছে, তাই দু:খিত।
যে দরজাটা বন্ধ ছিল, সেই দরজাটা ঠেলে আগেই খুলে দিয়েছিল কুমুদ। এতক্ষণ বাড়ির সবাই বাইরে ছিল তারা সবাই ভেতরে এসে হাঁ করে সব শুনছিল।
কুমুদের ভাই হঠাত বলে উঠলো- তুমি আমার জড়তা ভ্রামকের অংকটা বুঝিয়ে দিতে পারবে ?
স্বপ্নলোচন বললেন - নিশ্চয়ই ওগুলো আমারই করা।
কুমুদের বাবা বললেন - ও তুমিই তাহলে ভূত।
'ভূত না বরফের ছুরি।'
কথাটা বলেই কুমুদ গট গট করে বেরিয়ে গেল।
কিছুক্ষণ পরে কুমুদের ঘরে ঢুকলো স্বপ্নলোচন। দেখুন, ব্যাপারটা হল। আমি হায়ার এডুকেশনের জন্য একটা পরীক্ষায় বসেছিলাম, আমার অনেক বন্ধু পাশ করেছে। যে কারণেই হোক আমি পারিনি।এক বছর বেকার হয়ে বসেও পারলাম না। জীবনে কখনও চেষ্টা করে পারিনি এটা হয়নি। তার উপর মাথায় নিউরোফিজিক্স নিয়ে থিওরি বের করার ভূত ঘুরছিল। ফেল করে মাথাটা পুরো ঘেঁটে গেছিল। ভাবলাম তাহলে গান করি। কিন্তু কি লাভ। চাকরি নিতেও মন চাইলোনা। আমার বাড়ি আছে। কিন্তু এই পৃথিবীতে সব কিছুই ব্রম্ভ, মায়া মনে হল। সব দু:খের মূলে অসন্তুষ্টি। সত্যের সন্ধানে বেরিয়ে ছিলাম। আমি কে? জীবন কি? আমার উদ্দেশ্য কি? খুঁজতে। আজ খুঁজে পেয়েছি। আপনার বাবা ঠিক হওয়ার পর আপানার মুখের হাসি দেখে। আমি ফিরে যাব। বাড়িতে কোন গ্রামের ডাক্তার হয়ে। ওখানে এরকম কত বাবা মা আছেন। যারা চিকিতসার অভাবে মারা যান। ওখান থেকেই বাকি জীবনটায় নিজেকে এক্সেলেন্ট করবো। আপনারা আমায় এতদিন থাকার জায়গা দিয়েছেন, আমি কৃতজ্ঞ। '
ফিরে তাকালো কুমুদ। তাদের ভেতরে এতদিন যে একটা সম্পর্ক ছিল হঠাত সে অনুভব করতে লাগল। সে বরফ টা গলে গিয়ে কখন যে কাউকে সে বর্-অণ করে নিয়েছে নিজেই বুঝতে পারেনি। মুখ ফুটে বলতে চাইলো অনেক কিছু। কিন্তু বেরলোনা। এতদিন এতকিছু করেছে ওর সাথে ক্ষমা চাইতেও কেমন লাগে। বলতে ইচ্ছে হল তুমি ফেল করনি। তার কাকু ছোটবেলায় তাকে বলতেন হিন্দুধর্মের মূল কথা - ঈশ্বর ই আসল কথা, তিনি যে পথে নিয়ে যান, যা কিছু দেন সেটুকুতেই সন্তুষ্ট থাকা উচিত, মা গৃধ কস্যচিত ধনম্ ।
কাকুকে সে জিজ্ঞেস করতো - এরকম কাউকে দেখেছো যে খুব জ্ঞানী কিন্তু সন্তুষ্ট ?
কাকু বলতো - না। তবে এরকম কাউকে পেলে তাকে কখনো যেতে দিস না। কারণ সে সত্যর পথ খুঁজে পেয়েছে।
আজ তাকেই, সেই স্বপ্নকেই চোখের সামনে নিজের চোখে দেখছে কুমুদিনী।যে মাটিতে শোয়, নিজের রান্না নিজে করে খায়, যে বস্তুবাদী চিন্তা থেকে দূরে।এই প্রথম তার ঘুড়ির মুখে এত কথা শুনলো আর হাসি দেখলো কুমুদ।
ঘুড়িটা একটু হেসে মুখ ঘুরিয়ে চলে গেল।হয়তো কোন খোলা আকাশের সন্ধানে।

পাঁচ মিনিট

"বিষ টা খাওয়ার আগে একবার আমাকে বলতো!! " কথাটা শেষ করতে না করতেই গলা ধরে এলো কিরণ এর। হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এর বাইরে ...